Apan Desh | আপন দেশ

হারের শঙ্কায় চতুর্থ দিন শেষ করলো বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২৩:৩৪, ১৮ নভেম্বর ২০২৬

হারের শঙ্কায় চতুর্থ দিন শেষ করলো বাংলাদেশ

ছবি: আপন দেশ

জোহানেসবার্গ টেস্টে চতুর্থ দিনের খেলা শেষ হয়েছে। তবে স্বস্তি পায়নি বাংলাদেশ। দ্বিতীয় সেশনে তিন উইকেট হারিয়ে চাপে পড়া টাইগাররা দিনের বাকি সময়েও হারিয়েছে আরও দুই উইকেট।

বুধবার (১৮ নভেম্বর) দিন শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১০০ রান। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের চেয়ে এখনও ৫৭ রানে পিছিয়ে রয়েছে সফরকারীরা।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ ৪০০ রান সংগ্রহ করে। জবাবে দক্ষিণ আফ্রিকা ৫৫৭ রান তুলে নেয়।

তাতে ১৫৭ রানের লিড পায় স্বাগতিকরা। বড় লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের ব্যাটারদের চাপে রাখেন প্রোটিয়া বোলাররা।

দলীয় ১১ রানে মার্কো ইয়ানসেনের বলে ৪ রান করে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম। এরপর ১২ রানে কাগিসো রাবাদার বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন মুমিনুল হক।

আরও পড়ুন <<>> দ্বিতীয় সেশনে তিন উইকেট হারিয়ে চা বিরতিতে বাংলাদেশ

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মাহফিজুল ইসলাম কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও দলীয় ৪৩ রানে ১১ রান করে সাইমন হারমারের শিকার হন শান্ত। এরপর মাহফিজুল ও তাওহীদ হৃদয় মিলে কিছুটা লড়াই চালিয়ে যান। তবে দলীয় ৬৯ রানে ৩২ রান করে মাহফিজুল আউট হলে আবারও চাপে পড়ে বাংলাদেশ। পরে ২৩ রান করা তাওহীদ হৃদয়কেও ফিরিয়ে দেন রাবাদা। ফলে ৮৭ রানেই পঞ্চম উইকেট হারায় সফরকারীরা।

দিন শেষে ক্রিজে রয়েছেন মুশফিকুর রহিম ও লিটন দাস। মুশফিক ৫ এবং লিটন ১২ রানে অপরাজিত আছেন। দক্ষিণ আফ্রিকার হয়ে রাবাদা ও সাইমন হারমার দুটি করে উইকেট নিয়েছেন। একটি উইকেট পেয়েছেন মার্কো ইয়ানসেন।

পঞ্চম ও শেষ দিনে ম্যাচ বাঁচাতে হলে বাংলাদেশের ব্যাটারদের বড় প্রতিরোধ গড়তে হবে। হাতে পাঁচ উইকেট নিয়ে এখনও ৫৭ রানে পিছিয়ে থাকা সফরকারীদের সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিএনপির মিছিলে আ.লীগের হামলায় জাসাস নেতাসহ নিহত ২ আ.লীগ রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী বায়তুল মোকাররমের পালিয়ে যাওয়া খতিব গ্রেফতার এমপিদের নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর এনআইডি সেবায় হয়রানি বন্ধে কঠোর সিইসি গোপালগঞ্জে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু গ্রেফতার দেশে আরেক দফা কমলো স্বর্ণের দাম ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়, আতঙ্কে উপকূল রুণদের দাপটে কোস্টারিকার জালে আর্জেন্টিনার ৭ গোল শেষ মুহূর্তের গোলে নরওয়ের অবিশ্বাস্য জয় দক্ষিণ আফ্রিকায় গুলিতে প্রাণ গেল বাংলাদেশি ব্যবসায়ীর যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য