ছবি: আপন দেশ
দেশব্যাপী রেল ব্যবস্থাপনার উন্নয়ন, রেলযাত্রা ও সেবার মানের উন্নয়ন এবং প্রসারিত করার জন্য বর্তমান সরকারের যে উদ্যোগ রয়েছে, তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-পাবনা ট্রেন চলাচল উদ্বোধনকালে পাবনা রেলস্টেশনে সাংবাদিকদের তিনি এ বলেন। এ সময় ফিতা কেটে প্রথমবারের মতো ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচল উদ্বোধন করেন তিনি। পরে সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে পাবনা স্টেশন থেকে ঢাকামুখী পাবনা প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়।
এ সময় রেলমন্ত্রী বলেন, পাবনাবাসীর জন্য নিশ্চিত এটা আনন্দঘন মূহুর্ত। অল্পতম সময়ে এটা নিরাপদ যাত্রা হবে। এটা সরকারের অঙ্গীকার, এ অঞ্চলের নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন তারাও জনগণ যে আস্থা রেখেছিল তার মর্যাদা রাখলো। তিনি বলেন, আমরা অঙ্গীকার করতে চাই। বাংলাদেশের রেলের মান, তার সার্ভিস এবং তার যাত্রা আগামীতে আরও নিরাপদ হবে, ইনশাআল্লাহ।
এর আগে রেলওয়ে মাঠে এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রেলপথ মন্ত্রী। রেলমন্ত্রী রবিউল আলম বলেন, পাবনার উন্নয়ন অগ্রাধিকার পাবে। বিএনপি সরকার জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে, তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। পাবনার রেল যোগাযোগের উন্নয়নসহ সব উন্নয়ন কর্মকাণ্ড পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
আরও পড়ুন<<>>মহেন্দ্রনগর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
রেলমন্ত্রী বলেন, চমৎকার এ বিকেলে খুবই আনন্দ লাগছে। সম্পূর্ণ নতুন ট্রেনে আপনাদের সঙ্গে ঢাকায় যাব। পাবনার এমপিদের পক্ষ থেকে ৯ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের দাবি রয়েছে। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারকে আপনারা নির্বাচিত করেছেন। তাই পাবনার দাবি অগ্রাধিকার পাবে। আধুনিক রেলের সব সুযোগ-সুবিধা এখানে নিশ্চিত করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই। রেল যোগাযোগে যুগান্তকারী পরিবর্তন আনতে সরকার কাজ করছে। গুরুত্বপূর্ণ রেললাইন প্রকল্প গ্রহণ করা হয়েছে। টঙ্গী থেকে আখাউড়া পর্যন্ত নতুন রেললাইন নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। পূর্ব ও পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ নতুন করে বিন্যস্ত করা হচ্ছে। পর্যায়ক্রমে নতুন ১০টি জেলাকে রেল যোগাযোগের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
শেখ রবিউল আলম বলেন, এটাই জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন। ভোটের মাধ্যমে আপনারা আমাদের ওপর যে দায়িত্ব দিয়েছেন, তার মর্যাদা রাখব। বিএনপির ওপর যে আস্থা রেখেছেন, সে আস্থার প্রতিদান দেয়া হবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































