Apan Desh | আপন দেশ

‘উনি এখন লাশের অপেক্ষায় আছেন’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২১:০২, ১৯ নভেম্বর ২০২৬

‘উনি এখন লাশের অপেক্ষায় আছেন’

ফাইল ছবি, আপন দেশ

‘উনি এখন লাশের অপেক্ষায় আছেন’ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা তানজিম আহমেদ সোহেল তাজ এমন মন্তব্য করেছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

ফেসবুক পোস্টে সোহেল তাজ লেখেন, পলাতক স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী তার প্রায় দেড় দশকের শাসনকালে বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতন, নিপীড়ন, গুম, খুন করে, সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করে, গণতন্ত্রকে কবর দিয়ে, লুটপাট করে এবং গণহত্যা চালিয়ে দেশটাকে ধ্বংস করেছেন। ছাত্র-জনতার তাড়া খেয়ে পালিয়ে গিয়ে এখন ওপারে বসে দেশে ফেরার নামে আওয়ামী লীগ দলটাকে একটি সন্ত্রাসী সংগঠনে পরিণত করে দেশে অরাজকতা ও তাণ্ডব সৃষ্টি করছেন। যেন তিনি দেশে ফিরে প্রতিশোধ নিতে পারেন। 

আরও পড়ুন<<>>সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: সালাউদ্দিন টুকু

তিনি লেখেন, উনি সম্প্রতি বলেছেন যে ওনার মতো কেউ আন্দোলন তৈরি করতে পারে না। আর সে আন্দোলনের বড় একটি উপাদান হচ্ছে লাশ। তিনি চান নিজের দলের লাশ। এজন্যই তিনি উসকানিমূলক কর্মসূচি দিচ্ছেন। যাতে কিছু মানুষ মারা যায়। আর তা নিজের দলের লাশ হলে সেটাকে ব্যবহার করে আরও অরাজকতা সৃষ্টি করে সরকার পতনের পরিকল্পনা করছেন।

এটাই হচ্ছে একজন সাইকোপ্যাথের চরিত্র। নিজেই গণহত্যা চালিয়ে এখন নিজেই ভিকটিম সেজে বড় গলায় কথা বলছেন, যোগ করেন সাবেক এ প্রতিমন্ত্রী।

বিগত প্রায় দুই সপ্তাহ দেশজুড়ে নাশকতামূলক কর্মকাণ্ড বেড়েছে। গত ০৭ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১২ দিনে সারাদেশে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ এবং ৭৪টি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময়ে পুলিশের স্থাপনা ও যানবাহনও হামলার শিকার হয়েছে। 

বৃহস্পতিবারও দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ডের তথ্য এসেছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়