ছবি : সংগৃহীত
টেস্ট সিরিজের প্রথম ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। চা বিরতিতে যাওয়ার আগে পর্যন্ত তিন উইকেট হারিয়ে ৫৮ রান সংগ্রহ করেছে টাইগাররা। এখনো ৯৯ রানে পিছিয়ে আছে সফরকারীরা।
বুধবার (১৮ নভেম্বর) জোহানেসবার্গে চতুর্থ দিনের দ্বিতীয় সেশন শেষে কঠিন পরিস্থিতিতে বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের ৫৫৭ রানের জবাবে ১৫৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছিল সফরকারীরা। চা-বিরতিতে ২৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৫৮ রান। ইনিংস হার এড়াতেই এখনও প্রয়োজন ৯৯ রান।
আরও পড়ুন <<>> লিটন দাসের বিশ্ব রেকর্ড
শুরুতে তানজিদ হাসান তামিম ও মুমিনুল হককে হারানোর পর মাহফিজুল ইসলাম ও নাজমুল হোসেন শান্ত প্রতিরোধ গড়েছিলেন। তবে আক্রমণে এসেই শান্তকে ফিরিয়ে সে জুটি ভাঙেন সাইমন হারমার। ৪২ বলে ১১ রান করেন বাংলাদেশ অধিনায়ক।
চা-বিরতির আগে মাহফিজুল ৩০ ও তাওহিদ হৃদয় ৪ রানে অপরাজিত। দক্ষিণ আফ্রিকার হয়ে একটি করে উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন ও হারমার।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































