Apan Desh | আপন দেশ

আ’লীগের বিরুদ্ধে জাতীয়তাবাদী সমমনা জোটের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২০:৪৬, ১৯ নভেম্বর ২০২৬

আ’লীগের বিরুদ্ধে জাতীয়তাবাদী সমমনা জোটের বিক্ষোভ

ছবি: আপন দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বোমাবাজি, আগুন সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ আহবান জানিয়েছেন জাতীয়তাবাদী সমমনা জোটের আহবায়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ। 

তিনি বলেন, পতিত ফ্যাসিষ্ট সরকারের প্রধান শেখ হাসিনা বাংলাদেশে ফেরার জন্য ডিসেম্বরের ডেটলাইন দিয়েছেন। সে সময়কে সামনে রেখে একটি মহল দেশে জ্বালাও-পোড়াও, বাসে অগ্নিসংযোগ ও বোমাবাজি শুরু করেছে। মানুষ হত্যা ও বোমাবাজি করে শেখ হাসিনার প্রত্যাবর্তনের পথ তৈরি করা সম্ভব নয় বলে জানান তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ফ্যাসিস্ট আওয়ামী লীগ লকডাউন ডেকে অগ্নিসংযোগ, সন্ত্রাসী হামলা করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এর প্রতিবাদে জাতীয়তাবাদী সমমনা জোটের বিক্ষোভ মিছিল শেষে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন<<>>দেশের ভাগ্য নিয়ে কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে: প্রধানমন্ত্রী

তিনি নড়াইলে বিএনপির দুই নেতাকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং তীব্র নিন্দা জানান। তিনি বলেন, পতিত আ.লীগের সন্ত্রাস ও নাশকতা প্রতিহত করার প্রশ্নে দেশে যে জাতীয় ঐক্য রয়েছে তাকে আরও সুদৃঢ় করতে হবে। শেখ হাসিনার দেশে ফিরে আসার আশায় তার দলের তৃণমূলের কর্মীরা গিনিপিগের মতো ব্যবহৃত হচ্ছেন। পলাতক নেতাদের প্ররোচনায় নাশকতায় জড়িয়ে শেষ পর্যন্ত এসব কর্মীকেই গ্রেফতার হয়ে জেলে যেতে হচ্ছে। তাই অর্থের বিনিময়ে সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িয়ে নিজেদের ভবিষ্যৎ ধ্বংস না করতে তৃণমূলের নেতাকর্মীদেরও সচেতন থাকতে হবে।

এসময় আরও বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক পার্টি সভাপতি খন্দকার লুৎফর রহমান, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড ডা. সৈয়দ নুরুল ইসলাম, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী, বাংলাদেশ গনতান্ত্রিক পার্টির চেয়ারম্যান সাইফুল আলম, এনপিপি পেরেডিয়াম সদস্য শরীফ মনির হোসেন, যুগ্ম মহাসচিব মো. ফরিদ উদ্দীন, জাগপা সহ সভাপতি এম এ ওহাব, ডা. আওলাদ হোসেন শিল্পী,  সাম্যবাদী দলের পলিটব্যুরো সদস্য কমরেড সুরাইফুল ইসলাম মাহফুজ, বাংলাদেশ ন্যাপ যগ্ম মহাসচিব নুরুন্নবী নান্টু, মহিলা ন্যাপ সভাপতি হামিদা খাতুন শেলী, বাংলাদেশ গনতান্ত্রিক পার্টির সাংগঠনিক সম্পাদক মঙ্জুরুল ইসলাম মঞ্জু প্রমুখ। 

বিক্ষোভ মিছিল বিজয়নগর পানি ট্যাংকির সামনে থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশের মাধ্যম শেষ হয়।

আপন দেশ/এসআর
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়