Apan Desh | আপন দেশ

লিটন দাসের বিশ্ব রেকর্ড

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৫৪, ১৮ নভেম্বর ২০২৬

লিটন দাসের বিশ্ব রেকর্ড

ছবি : সংগৃহীত

ব্যাট হাতে এক দারুণ সেঞ্চুরি করেছেন লিটন কুমার দাস। এবার তিনি উইকেটের পেছনেও গড়লেন বিশ্ব রেকর্ড। এক ইনিংসে সর্বোচ্চ ডিসমিসালের কীর্তি গড়লেন বাংলাদেশের এ উইকেটকিপার-ব্যাটার।

বুধবার (১৮ নভেম্বর) জোহানেসবার্গ টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এ রেকর্ড গড়েন তিনি।

ম্যাচের চতুর্থ দিন প্রথম সেশনে মেহেদী হাসান মিরাজের বলে রায়ান রিকেলটনকে স্টাম্পিং করেন লিটন। এটি ছিল চলতি ইনিংসে তার সপ্তম ডিসমিসাল। এরপর কাগিসো রাবাদাকেও স্টাম্পিং করে নিজের নামের পাশে যোগ করেন অষ্টম ডিসমিসাল। টেস্ট ক্রিকেটের দীর্ঘ ইতিহাসে এক ইনিংসে কোনো উইকেটকিপারের আটটি ডিসমিসাল, যা প্রথমবার ঘটলো।

আরও পড়ুন <<>> শেষ মুহূর্তের গোলে নরওয়ের অবিশ্বাস্য জয়

এর আগে এক ইনিংসে সর্বোচ্চ সাতটি করে ডিসমিসালের রেকর্ড ছিল পাঁচজনের। তারা হলেন পাকিস্তানের ওয়াসিম বারি, ইংল্যান্ডের বব টেলর, নিউ জিল্যান্ডের ইয়ান স্মিথ এবং ওয়েস্ট ইন্ডিজের রিডলি জ্যাকবস ও জশুয়া দা সিলভা। এবার তাদের ছাড়িয়ে এককভাবে রেকর্ডের মালিক হলেন লিটন।

দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে দ্বিতীয় দিন প্রথম চার উইকেটের তিনটিই ক্যাচ হিসেবে নিয়েছিলেন লিটন। বৃষ্টিতে বিঘ্নিত তৃতীয় দিনে প্রোটিয়াদের তিনটি উইকেটের সবকটিই যায় তার গ্লাভসে। চতুর্থ দিন আরও দুটি স্টাম্পিং করে রেকর্ডটি নিজের করে নেন বাংলাদেশের এ কিপার-ব্যাটার।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়