ছবি: আপন দেশ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার খুন, ধর্ষণ, গণভোট ও রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন ইস্যুতে সরকারের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, প্রথম প্রতিশ্রুতি ভঙ্গ করায় আল্লাহ সরকারের প্রতি অসন্তুষ্ট হয়েছেন। বিএনপির কারণে রাজনৈতিক পরিস্থিতি এখন কঠিন হয়ে যাচ্ছে।
শনিবার (২৩ মে) ঝালকাঠির পূর্ব চাঁদকাঠীর একটি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ক্ষমতাসীন দল বিএনপি এখন লুটপাটে ব্যস্ত। রাষ্ট্রের দিকে তাদের খেয়াল নেই। আগামী জুনে যে বাজেট অধিবেশন শুরু হবে। সেখানে সংববিধান সংস্কার পরিষদের বৈঠক ডেকে গণভোটের রায় বাস্তবায়ন ও সংবিধানের তফসিল বাস্তবায়ন করে রাজনৈতিক-সাংবিধানিক সংকট দূর করার দায়িত্ব বিএনপিকে নিতে হবে।
তিনি বলেন, গণভোট না মেনে বিএনপি সংকট তৈরি করেছেন। বল এখন বিএনপির কোটে দিয়ে দিয়েছি, আমাদের কোটে বল নেই। বিএনপিকে এখন ভালোভাবে খেলতে হবে। সামনে বল না দিয়ে যদি ব্যাকপাস করেন; তাহলে বল কিন্তু নিজের গোলে ঢুকে যাবে।
এরপর দুপুরে পিরোজপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পিরোজপুর কনভেনশন সেন্টারে রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিয়া গোলাম পরওয়ার।
সেখানে তিনি বলেন, বিএনপি নির্বাচনের আগে গণভোটের পক্ষে ভোট চেয়ে এখন সরকার গঠন করে পল্টি দিয়েছে। এখন সংসদে দাঁড়িয়ে গণভোটের বিরুদ্ধে কথা বলছে। তারা গণভোটের রায়কে অস্বীকার করেছে। দুনিয়ার আর কোনো সরকার গণভোটের রায়কে অস্বীকার করেছে এমন কোনো নজির নাই। আর এ কারণেই দেশে এমন সংকট দেখা দিয়েছে। নির্বাচনে তারা গণভোটে হ্যাঁ তে ভোট দিতে বলেছে। এখন তারা এটাকে বেআইনি বলছে।
আরও পড়ুন <<>> হামলায় আইনমন্ত্রী-রাশেদ খাঁনকে দায়ী করলেন পাটওয়ারী
এসময় রুকন সম্মেলনে জেলা ও উপজেলার বিপুল সংখ্যক রুকন ও দায়িত্বশীল নেতাকর্মী অংশগ্রহণ করেন।
জামায়াতে ইসলামী পিরোজপুরের জেলা আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, জামায়াতে ইসলামী ঢাকা মহানগরের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য মাওলানা এ কে এম ফখরুদ্দিন খান রাযীসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































