Apan Desh | আপন দেশ

জাতীয় কবির জন্মবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:৪৭, ২৩ মে ২০২৬

আপডেট: ১৯:৪৮, ২৩ মে ২০২৬

জাতীয় কবির জন্মবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ছবি: আপন দেশ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৩ মে) বিকেলে ময়মনসিংহের ত্রিশালে ‘তবু আমারে দেব না ভুলিতে’ শীর্ষক নজরুল মঞ্চে আয়োজিত বর্ণাঢ্য এ অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি।  

এসময় উপস্থিত ছিলেন কাজী নজরুল ইসলামের নাতনি খিলখিল কাজী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রধানমন্ত্রীর সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান প্রমুখ।

আরও পড়ুন <<>> রাস্তা বন্ধ করে আইনি প্রক্রিয়ায় বাঁধা দেবেন না: প্রধানমন্ত্রী

এছাড়া নজরুল মঞ্চের সামনে সম্মানিত অতিথি হিসেবে রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়