ছবি : সংগৃহীত
চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের একটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮২ জনে পৌঁছেছে।
শনিবার (২৩ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া।
প্রতিবেদনে বলা হয়, চাংঝি শহরের লিউশেনিউ কয়লা খনিতে শুক্রবার (২২ মে) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় বিস্ফোরণটি ঘটে। দুর্ঘটনার সময় খনিটিতে ২৪৭ শ্রমিক ছিলেন।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজদের উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টা এবং দুর্ঘটনার কারণ তদন্তের পাশাপাশি দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছেন।
শানসি প্রদেশ চীনের প্রধান কয়লা খনির প্রদেশ হিসেবে পরিচিত। এ প্রদেশটির আয়তন গ্রীসের চেয়েও বড়। এখানে প্রায় ৩ কোটি ৪০ লাখ লোকের বসবাস। গত বছর প্রদেশটিতে ১ দশমিক ৩ বিলিয়ন টন কয়লা উত্তোলন করা হয়েছে, যা চীনের মূল উৎপাদনের এক তৃতীয়াংশ।
আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা
তবে শানসি প্রদেশের খনি শিল্পের নিরাপত্তা অত্যন্ত দুর্বল। সাম্প্রতিক বছরগুলোতে প্রদেশটিতে কয়লা খনিতে হাজার হাজার দুর্ঘটনা রেকর্ড করা হয়েছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































