Apan Desh | আপন দেশ

ফের বাবা হলেন কোচ আশরাফুল

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:১২, ২৩ মে ২০২৬

ফের বাবা হলেন কোচ আশরাফুল

ছবি: মোহাম্মদ আশরাফুলের ফেসবুক থেকে

ফিক্সিং বিতর্কে জড়িয়ে অসময়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানতে হয়েছে দেশের অন্যতম সেরা প্রতিভাবান ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলকে। নিষেধাজ্ঞার খড়গ থেকে মুক্ত হয়ে কিছুদিন ঘরোয়া লিগে খেলেছেন। তবে এ মুহুর্তে তিনি জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। তার অধীনে ব্যাটাররাও ভালো করছেন। ঘরের মাঠে টানা দুই টেস্ট জিতেছে টাইগাররা। ঠিক এমন একটি সময়ে আরেকটি সুখবর দিয়েছেন সাবেক এ অধিনায়ক।

তৃতীয়বারের মতো আশরাফুলের ঘর আলো করে এসেছে ফুটফুটে এক সন্তান। দ্বিতীয়বারের মতো পুত্র সন্তানের বাবা হয়েছেন বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার।

আরও পড়ুন<<>>বাংলাদেশ সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ জিম্বাবুয়ের

শুক্রবার (২২ মে) রাতে সে সুসংবাদ দিয়ে আশরাফুল তার ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, আলহামদুলিল্লাহ! আজ রাত ১০:৩৫ মিনিটে মহান আল্লাহ তাআলা আমাদের পরিবারে আরেকটি পুত্র সন্তান দান করেছেন। প্রথমে একটি কন্যাসন্তান, তারপর একটি পুত্রসন্তান, আর আজ আবার একটি পুত্রসন্তানের বাবা হওয়ার সৌভাগ্য আল্লাহ আমাকে দিয়েছেন।

আল্লাহর এ অগণিত নিয়ামতের জন্য আমি আল্লাহর কাছে অন্তরের গভীর থেকে শুকরিয়া আদায় করছি। সন্তান হলো আল্লাহর পক্ষ থেকে আমানত ও রহমত। আল্লাহ যেন আমার সকল সন্তানকে নেক, সুস্থ, দ্বীনদার ও মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার তাওফিক দান করেন।

আপনাদের সকলের কাছে আমার সন্তানদের জন্য দোয়ার আবেদন রইল। “আলহামদুলিল্লাহি ‘আলা কুল্লি হাল।” (সকল অবস্থায় সমস্ত প্রশংসা আল্লাহর জন্য।)

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়