Apan Desh | আপন দেশ

পদ্মার চরে গোলাগুলি

রাজশাহী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১১:১৩, ১৯ মে ২০২৬

পদ্মার চরে গোলাগুলি

ছবি : আপন দেশ

রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের কালিদাসখালিতে গোলাগুলিতে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে স্বপন বেপারী (৪০) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন জিয়াউল হক (৩৫)। তবে স্বপন বেপারীর মরদেহ উদ্ধার করা যায়নি। তার শরীরে থাকা রক্তমাখা পোশাক উদ্ধার করেছে বলে জানা গেছে।

সোমবার (১৮ মে) গভীর রাতে এ ঘটনা ঘটেছে।
 
স্বপন কালিদাসখালির সিদ্দিক বেপারীর ছেলে। আর আহত জিয়াউল হক নিচপলাসীর শুকুর আলীর ছেলে। জিয়াউল হক পদ্মা নদীতে মাছ শিকার করে বাড়ি ফিরছিল। জিয়াউলকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, সোমবার গভীর রাতে ১০-১২ দুষ্কৃতকারী হামলা চালিয়ে স্বপনকে গুলিতে হত্যা করে। তারাই ট্রলারে করে স্বপনের মরদেহ নিয়ে গেছে বলে পুলিশের ধারণা। স্বপনের সন্ধানে পুলিশের অভিযান চলছে।

স্থানীয় সূত্রে গেছে, সোমবার রাত ১২টার দিকে কালিদাসখালিতে চরে একদল ডাকাত ট্রলার যোগে আসছিল। 
স্বপনের বাবা সিদ্দিক বেপারী বলেন, রাত বারোটার দিকে দুইটা ট্রলারে ১৫-১৬ জন আসেন। এসময় তারা এলোপাতারি গুলি ছুটতে থাকে। গুলির শব্দে আমার ঘুম ভেঙে যায়। বাড়ির বাইরে এসে দেখি আমাকে তারা অকথ্য ভাষায় গালাগালি করছে। এসময় তারা বাড়ির সামনে আমার ছেলে স্বপনকে ধরে ফেলে। তাকেও গালাগালির একপর্যায়ে গুলি করে তাদের ট্রলারে তুলে নিয়ে যায়। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি।

চক রাজাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের (কালিদাসখালি) সাবেক মেম্বার শহিদুল ইসলাম বলেন, ‘এখানে বালুরঘাট আছে। বালুরঘাটকে কেন্দ্র করে বিভিন্ন সময় ডাকাত দলের হামলার ঘটনা ঘটে। গত রাতে আসলে কী ঘটনা ঘটেছিল সেটি এখনো ভালোভাবে জানা যায়নি। তবে স্বপন এবং জিয়াউর নামে দুইজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়। জিয়াউরকে হাসপাতালে নেয়া হয়েছে। তবে স্বপনকে পাওয়া যাচ্ছে না।

স্বপনের বাবা সিদ্দিক বেপারীর উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘বাবার সামনে গুলিবিদ্ধ আহত স্বপনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। সে কোথায় আছে, কেমন আছে, কীভাবে আছে এ বিষয়ে এখনো কেউ জানে না। ঘটনাস্থলে পুলিশের লোকজন আছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আর আহত জিয়াউলকে স্বজনরা নিয়ে গেছে। এটা এলাকার মানুষ দেখেছে।

আরও পড়ুন : সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা ফায়ারে জবাব বিজিবির

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, রাত থেকে পুলিশ চরাঞ্চলে অভিযানে আছে। স্বপনের মরদেহ উদ্ধারের চেষ্টা করছে। এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়