Apan Desh | আপন দেশ

থেরাপি নিচ্ছি, সুস্থ হলেই দেশে ফিরব: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক, যশোর

প্রকাশিত: ০০:২৩, ২১ মে ২০২৬

থেরাপি নিচ্ছি, সুস্থ হলেই দেশে ফিরব: মির্জা আব্বাস

ছবি : সংগৃহীত

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস জানিয়েছেন, তিনি মালয়েশিয়ায় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। বর্তমানে তাকে নিয়মিত থেরাপি দেয়া হচ্ছে। সম্পূর্ণ সুস্থ হলেই তিনি দেশে ফিরবেন।

বুধবার (২০ মে) বিকেলে মালয়েশিয়া থেকে বাংলাদেশি একটি গণমাধ্যমের সঙ্গে ফোনে তিনি এসব কথা জানান। এসময় দেশবাসীর কাছে দোয়া চান।

ফোনে মির্জা আব্বাস বলেন, আছি মোটামুটি। এখনও চিকিৎসার মধ্যে আছি, থেরাপিউটিক সেশনগুলো চলছে। দেশবাসীকে আমার জন্য দোয়া করতে বলবেন। সবার কাছে আমি দোয়া চাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি।

দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ভালো হলেই দেশে চলে আসব, সবাইকে জানাব আমি। খাওয়া-দাওয়া ঠিকভাবে করতে পারছেন কি না জানতে চাইলে তিনি বলেন, খাওয়া-দাওয়া ঠিক আছে আল্লাহর রহমতে।

মির্জা আব্বাস যখন কথা বলছিলেন, তখন তার পাশে ছিলেন স্ত্রী আফরোজা আব্বাস। তিনি বলেন, তিনি এখন অনেকটাই সুস্থ ও ভালো আছেন। বর্তমানে তাকে নিয়মিত থেরাপি দেয়া হচ্ছে। তিনি এখনও হাসপাতালেই আছেন।

সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, ফেসবুকে স্ত্রী লিখলেন ‘আলহামদুলিল্লাহ’ সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, ফেসবুকে স্ত্রী লিখলেন ‘আলহামদুলিল্লাহ’।

আরও পড়ুন <<>> অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার বিচারের দাবি বাম ঐক্যের

এর আগে গত ১১ মার্চ রাজধানীর শাহজাহানপুরের বাসায় ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললে মির্জা আব্বাসকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিউরো বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড দ্রুত তার মস্তিষ্কে একটি অস্ত্রোপচার সম্পন্ন করে।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য গত ১৫ মার্চ তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে টানা এক মাস চিকিৎসার পর তার শারীরিক অবস্থার বেশ উন্নতি হয়। এরপর চিকিৎসকদের পরামর্শে পরবর্তী ফিজিওথেরাপি ও পুনর্বাসন প্রক্রিয়ার জন্য গত ১৪ এপ্রিল তাকে মালয়েশিয়ার কুয়ালালামপুরের বিশেষায়িত ‘প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে’ স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

এইচএসসি দিতে না পারা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহবান শাহজালাল বিমানবন্দরে আগুন ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের