ফাইল ছবি, আপন দেশ
টাঙ্গাইল জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন এবং চিকিৎসার্থে ব্যক্তি পর্যায়ে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। স্থানীয় ৫৬জন ব্যক্তির মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
শনিবার (২৩ মে) জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এসএম ওবায়দুল হক নাসির ওই চেক বিতরণ করেন।
জেলা পরিষদ সূত্রে জানা যায়- অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে মেয়ের বিয়ে, চিকিৎসা, লেখাপড়া, ঘরনির্মাণ, খেলাধুলা ইত্যাদি কাজের জন্য ৫৬ ব্যক্তির মাঝে ৭ লাখ ৫৫ হাজারা টাকার চেক বিতরণ করা হয়।
ওই চেক বিতরণকালে অন্যদের মধ্যে জেলা পরিষদেরপ্রধান নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না, সহকারী প্রকৌশলী সাকিব ইবনে মতিন, হিসাব রক্ষক এসএম তারিকুল হাসানাত প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন<<>>নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ
টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এসএম ওবায়দুল হক নাসির জানান, গণমানুষের কল্যাণে বিএনপি সরকার অত্যন্ত আন্তরিকতার সঙ্গে নিরলসভাবে নানা উন্নয়ন কাজ বাস্তবায়ন করে যাচ্ছে। একই সঙ্গে মানুষের প্রয়োজন ও সময়ের চাহিদা মেটাতে নানা পরিকল্পনাগ্রহণ করছে।
তিনি জানান, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নেও প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তরিক। প্রধানমন্ত্রীর একান্ত অনুসারী হিসেবে তিনিও মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করছেন। তারই অংশ হিসেবে ৫৬ ব্যক্তির মাঝে ৭ লাখ ৫৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































