Apan Desh | আপন দেশ

সরকার

টাঙ্গাইলে সরকারের ১৫ কোটি টাকা গচ্চার আশঙ্কা

টাঙ্গাইলে সরকারের ১৫ কোটি টাকা গচ্চার আশঙ্কা

টাঙ্গাইলের কালিহাতীতে একটি পরিত্যক্ত ডোবার ওপর প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে নতুন সেতু নির্মাণ করছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। যেখানে কোনো পানি প্রবাহ নেই। পানি প্রবাহহীন এ স্থানে বিপুল অর্থ ব্যয়ে নতুন করে সেতু নির্মাণকে রাষ্ট্রের কোটি কোটি টাকার মহাপচয় হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দা ও দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ। এলাকাবাসীর দাবি, কোনো জনস্বার্থ ছাড়াই কেবল কাগজ-কলমের রিপোর্টের ওপর ভিত্তি করে এ প্রকল্প নেয়া হয়েছে। এখানে সেতু না করে স্থানটি মাটি ভরাট করে সোজা সড়ক নির্মাণ করলে একদিকে যেমন দুর্ঘটনা কমবে, অন্যদিকে সরকারের বড় অঙ্কের অর্থ সাশ্রয় ও নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

০৭:১১ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার

সম্পদবিবরণী প্রকাশের শর্তে বেতনকাঠামো বাস্তবায়নের আহবান টিআইবির

সম্পদবিবরণী প্রকাশের শর্তে বেতনকাঠামো বাস্তবায়নের আহবান টিআইবির

সরকারি কর্মজীবীদের নতুন জাতীয় বেতনকাঠামো মন্ত্রিসভার অনুমোদনকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। তবে সম্পদবিবরণী প্রকাশের শর্ত পূরণ সাপেক্ষে নতুন বেতনকাঠামো বাস্তবায়নের আহবান জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এক বিজ্ঞপ্তিতে এ আহবান জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন বেতন-ভাতাকাঠামো বাস্তবায়নের পূর্বশর্ত হিসেবে সরকারি কর্মজীবী ও তাদের পরিবারের নির্ভরশীল সদস্যদের আয়-ব্যয়ের হিসাব ও সম্পদবিবরণী প্রতিবছর হালনাগাদ করে প্রকাশের বাধ্যবাধকতা নিশ্চিত করতে হবে।

০৯:৪৫ পিএম, ১ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ কিনবে সরকার

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ কিনবে সরকার

ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন থেকে বিদ্যুৎ কিনবে সরকার। এ ক্ষেত্রে ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনের ব্যয় প্রতি ইউনিট সর্বোচ্চ ৮ (আট) টাকা নির্ধারণ করা হয়েছে। বিশেষ প্রণোদনার অংশ হিসেবে উৎপাদন ব্যয়ের ওপর ২০ শতাংশ মুনাফা ও ১১.২৫ শতাংশ প্রিমিয়াম যুক্ত করে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১০.৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। বর্তমান বাজারদর এবং বিদ্যুৎ বিভাগ কর্তৃক প্রাপ্ত বিভিন্ন দরপত্রের মূল্য বিবেচনায় ওই দর চূড়ান্ত করা হয়েছে বলে দাবি করেছে বিদ্যুৎ বিভাগ। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) থেকে এ প্রজ্ঞাপন কার্যকর হবে। কোনো গ্রাহক নির্ধারিত ব্যয়ের চেয়ে কম খরচে এ ধরনের সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে সক্ষম হলে সাশ্রয়কৃত অর্থ তার লভ্যাংশ হিসেবে বিবেচিত হবে।

০৯:৩১ পিএম, ১ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার

পে স্কেল নিয়ে সুখবর

পে স্কেল নিয়ে সুখবর

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর খসড়া চূড়ান্ত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে নতুন পে স্কেলের প্রস্তাব অনুমোদনের জন্য উঠতে পারে। অনুমোদন পেলে এক থেকে দুই সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন জারির প্রস্তুতি নেয়া হবে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। নতুন বেতনকাঠামো বাস্তবায়নের সুপারিশ করতে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে সভাপতি করে ১০ সদস্যের কমিটি গঠন করা হয়। নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা করে এ কমিটি নতুন কাঠামোর বাস্তবায়ন পদ্ধতি ও আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে চূড়ান্ত সুপারিশ করেছে। কমিটিতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অর্থ সচিব, জনপ্রশাসন সচিব ও আইন সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা রয়েছেন।

১০:০৭ পিএম, ৩০ আগস্ট ২০২৬ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement