Apan Desh | আপন দেশ

রাস্তা বন্ধ করে আইনি প্রক্রিয়ায় বাঁধা দেবেন না: প্রধানমন্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:০৫, ২৩ মে ২০২৬

আপডেট: ১৬:৩২, ২৩ মে ২০২৬

রাস্তা বন্ধ করে আইনি প্রক্রিয়ায় বাঁধা দেবেন না: প্রধানমন্ত্রী

ছবি: আপন দেশ

রাস্তাঘাট বন্ধ করে আইনি প্রক্রিয়ায় বাঁধা না দেয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৩ মে) দুপুরে ময়মনসিংহের ত্রিশালে খাল পুনঃখননের উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে এ আহবান জানান তিনি।

তারেক রহমান বলেন, আমরা আইনের শাসন নিশ্চিত করতে চাই। কিন্তু যেকোনো কাজ করতে গেলে কিছু নিয়ম-কানুন আছে। যেকোনো অন্যায়কারীর বিচার করতে হলে, তাকে শাস্তি দিতে হলে সরকারের কিছু নিয়ম-কানুন আছে।

আরও পড়ুন <<>> অপবাদ দিয়ে মাদ্রাসা ছাত্রকে হত্যাচেষ্টার অভিযোগ

তিনি বলেন, গত কয়েকদিন ধরে কিছু সংখ্যক মানুষ একটি পরিস্থিতির সৃষ্টি করতে চাচ্ছে, রাস্তা-ঘাট বন্ধ করে দিচ্ছে, এ কাজগুলো যারা করে প্রথমেই তারা আইনের শাসনকে বাধাগ্রস্ত করছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়