Apan Desh | আপন দেশ

সৌদি পৌঁছেছেন নিবন্ধিত সব হজযাত্রী, মারা গেছেন ২৪ জন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:১৩, ২৩ মে ২০২৬

সৌদি পৌঁছেছেন নিবন্ধিত সব হজযাত্রী, মারা গেছেন ২৪ জন

ছবি : আপন দেশ

বাংলাদেশ থেকে চলতি বছরের হজ ফ্লাইট শেষ হয়েছে। সৌদি আরবে পৌঁছেছেন বাংলাদেশ থেকে নিবন্ধিত সব হজযাত্রী।

শুক্রবার (২২ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্প ডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত হজ ফ্লাইটে ব্যবস্থাপনা সদস্যসহ সৌদি আরবে পৌঁছেছেন ৭৯ হাজার ১৬৪ জন বাংলাদেশি হজযাত্রী।

হজ বুলেটিনে বলা হয়, এবার মোট ২০১টি ফ্লাইটে সরকারি মাধ্যমে ৪ হাজার ৪৬৪ জন এবং বেসরকারি মাধ্যমে ৭৩ হাজার ৯২৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

হজ শেষে ৩০ মে ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ৩০ জুন।

আরও পড়ুন : দুপুরের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

অন্যদিকে, এখন পর্যন্ত ২৪ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে মারা গেছেন। মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে ১৭ জন পুরুষ, ৭ জন নারী। মক্কায় ১৫ জন ও মদিনায় ৯ জন মারা গেছেন। সবশেষ ২২ মে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মোহাম্মদ নজরুল ইসলাম (৬১) নামে এক ব্যক্তি মারা গেছেন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের নামে ভুয়া আইডি, প্রতারক রিমান্ডে দ. কোরিয়া-যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী নুসরাত হত্যায় দু’জনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন ছয় মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতা বেশি: সি‌পি‌ডি বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বিএনপির মিডিয়া সেলের এক সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি ঢাকায় বাংলাদেশে-ব্রাজিল ম্যাচ ৬ অক্টোবর বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা: নিষেধাজ্ঞায় ইরানের শাসনব্যবস্থার পতন হবে না
City Touch