Apan Desh | আপন দেশ

বাংলাদেশ ব্যাংকে চাকরির সুযোগ

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৪:১৮, ১৭ মে ২০২৬

বাংলাদেশ ব্যাংকে চাকরির সুযোগ

বাংলাদেশ ব্যাংকের লোগো

বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাষ্ট্রীয় কেন্দ্রীয় ব্যাংকটি ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (আইটি) পদে ২৬ জনকে নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। বুধবার (১৩ মে) থেকে আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৪ জুন পর্যন্ত। বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলি ও শর্তসাপেক্ষে দেশের সকল জেলার স্থায়ী নাগরিকরা আবেদন করতে পারবেন। 

এক নজরে বাংলাদেশ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ব্যাংক
চাকরির ধরন: সরকারি চাকরি
প্রকাশের তারিখ: ১৩ মে ২০২৬
পদ সংখ্যা: ১টি
লোকবল নিয়োগ: ২৬ জন

আবেদন করার মাধ্যম: অনলাইন
আবেদন শুরুর তারিখ: ১৩ মে ২০২৬
আবেদনের শেষ তারিখ: ২৪ জুন ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইট: https://www.bb.org.bd

আরও পড়ুন<<>>ইস্টার্ন ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি 

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ব্যাংক
পদের নাম: ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (আইটি)
লোকবল নিয়োগ: ২৬ (কমবেশি হতে পারে)

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি পাস। কম্পিউটার/তথ্য প্রযুক্তিসংশ্লিষ্ট বিষয়ে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান হতে কমপক্ষে ছয় মাস মেয়াদি ডিপ্লোমা/ট্রেড কোর্স/শর্ট কোর্স (কম্পিউটারবিজ্ঞান/তথ্যপ্রযুক্তি–সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়)।

বেতন স্কেল:  ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
বয়সসীমা: ১ জানুয়ারি ২০২৬ তারিখে ২১ হতে ৩২ বছর হতে হবে।
আবেদন ফি: ২০০ টাকা। আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে ফি প্রদান করতে হবে।
আবেদনের শেষ সময়: ২৪ জুন ২০২৬

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়