আজিজুর রহমান দুলু। ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণ করে হত্যা করা হয়। এ মামলায় রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) নিয়োগ দিয়েছে সরকার।
শনিবার (২৩ মে) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
আদেশে বলা হয়, অ্যাডভোকেট আজিজুর রহমান দুলুকে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে চলমান এ মামলায় রাষ্ট্রপক্ষে বিশেষ পিপি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়।
মামলা সূত্রে জানা যায়, পল্লবী থানার এ মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে।
আরও পড়ুন <<>> রামিসার ডিএনএ প্রতিবেদন হস্তান্তর
এদিকে একই মামলায় তদন্তে ডিএনএ প্রতিবেদন ইতোমধ্যে তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, প্রতিবেদন পাওয়ার পর চার্জশিট চূড়ান্ত করার কাজ দ্রুত আগাচ্ছে।
এর আগে আসামি সোহেল রানার আদালতে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকাণ্ডের বর্ণনা উঠে আসে। একই ঘটনায় তার স্ত্রী স্বপ্না আক্তারকেও গ্রেফতার করা হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































