Apan Desh | আপন দেশ

নজরুল জয়ন্তী উপলক্ষে আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা শুরু

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:১১, ২৩ মে ২০২৬

নজরুল জয়ন্তী উপলক্ষে আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা শুরু

ছবি: আপন দেশ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মোৎসব উদযাপন শুরু হয়েছে। শুক্রবার (২২ মে) এ উপলক্ষ্যে কুমিল্লায় শুরু হয়েছে ফিদে রেটিং দাবা টুর্নামেন্ট। কুমিল্লার দ্য নজরুল চেস ক্লারের আয়োজনে এ টুর্নামেন্ট শুরু হয়।

এ উপলক্ষে এক বাণীতে নজরুল ইন্সটিটিউট ট্রাস্টি বোর্ডের সভাপতি খিলখিল কাজী বলেন, দাবারু নজরুলকে শ্রদ্ধা জানিয়ে এ প্রথম একটি টুর্নামেন্ট হতে যাচ্ছে জেনে আমি আনন্দিত। তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।

প্রসঙ্গ নজরুল-সঙ্গীত গ্রুপের মুখপাত্র রফিক সুলায়মান বলেন, নজরুল আমাদের জাতীয় জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। নজরুল সম্পর্কিত কাজের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত।

আরও পড়ুন <<>> নজরুল জয়ন্তী উপলক্ষে কুমিল্লায় আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা

উল্লেখ্য এ সংগঠনটি কবি নজরুলের দাবা প্রীতি নিয়ে কাজ করে যাচ্ছে। সারা দেশের প্রায় ৪০ জন বিভিন্ন পর্যায়ের দাবারু অংশ নিয়েছেন।

এ আয়োজনে সার্বিক সহযোগিতায় আছে জেলা পরিষদ, সিটি করপোরেশন, কুমিল্লা নজরুল ইন্সটিটিউট সেন্টার এবং প্রসঙ্গ নজরুল-সঙ্গীত গ্রুপ। প্রতিযোগিতা শেষ হবে শনিবার (২৩ মে)। সমাপনী দিনে বিজয়ীদেরকে পুরস্কৃত করা হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়