Apan Desh | আপন দেশ

ট্রাকের সঙ্গে সংঘর্ষ, তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১১:০৭, ২৩ মে ২০২৬

আপডেট: ১৩:৪৭, ২৩ মে ২০২৬

ট্রাকের সঙ্গে সংঘর্ষ, তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ছবি : আপন দেশ

দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল ৯টার দিকে উপজেলার রানীগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম।

স্থানীয়দের বরাত দিয়ে শহিদুল ইসলাম বলেন, ‘সকাল পৌনে ৯টার দিকে দিনাজপুরগামী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের ৩ আরোহী সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত অপর দুজনকে হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয় এবং হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন।’

আরও পড়ুন : ঈদের আগে কমলো স্বর্ণের দাম, ভরি কত?

ওসি আরও বলেন, ‘নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। তবে ঘাতক ট্রাক ও এর হেলপারকে আটক করেছে পুলিশ।’

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

দ. কোরিয়া-যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী নুসরাত হত্যায় দু’জনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন ছয় মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতা বেশি: সি‌পি‌ডি বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বিএনপির মিডিয়া সেলের এক সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি ঢাকায় বাংলাদেশে-ব্রাজিল ম্যাচ ৬ অক্টোবর বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা: নিষেধাজ্ঞায় ইরানের শাসনব্যবস্থার পতন হবে না
City Touch