Apan Desh | আপন দেশ

কারাগার

কারাগারে নেয়ার পথে প্রিজনভ্যানে আহত পলক

কারাগারে নেয়ার পথে প্রিজনভ্যানে আহত পলক

কারাগারে নেয়ার পথে প্রিজনভ্যানে দুর্ঘটনায় আহত হয়েছেন সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। পরে বিচারক তাকে প্রয়োজনীয় চিকিৎসা নেয়ার পরামর্শ দেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এ মামলায় শুনানির জন্য হাজির করা হলে পলক একথা জানান এবং এসময় তিনি শারীরিক অবস্থার বিষয়টি তুলে ধরেন। পরে বিচারক তাকে চিকিৎসা নেয়ার পরামর্শ দেন। এদিন মোহাম্মদপুর থানার একটি মামলার চার্জশুনানির জন্য পলককে হাজির করা হয়। শুনানির সময় পলক আদালতকে জানান, গত ১৯ এপ্রিল শুনানিতে আদালত থেকে কারাগারে নেয়ার পথে পুলিশের প্রিজনভ্যান দুর্ঘটনার কবলে পড়ে এবং এতে তিনি আহত হন।

০৬:০২ পিএম, ২৮ এপ্রিল ২০২৬ মঙ্গলবার

কাস্টমস কর্মকর্তা হত্যায় কারাগারে ৪, রিমান্ডে ১

কাস্টমস কর্মকর্তা হত্যায় কারাগারে ৪, রিমান্ডে ১

চট্টগ্রাম থেকে কুমিল্লার ভাড়া বাসায় ফেরার পথে খুন হন বুলেট বৈরাগী। এ হত্যার ঘটনায় চার আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গ্রেফতার অপর একজন জবানবন্দি না দেয়ায় তাকে তিনদিনের  রিমান্ড দেয়া হয়। িসোমবার (২৭ এপ্রিল) কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদিবা সুলতানা মলি এ আদেশ দেন। এর আগে আদালতে তোলা হলে বিচারকের কাছে গ্রেফতারকৃত সোহাগ (৩০), সুজন (৩২), ইমরান হোসেন হৃদয় (৩৭) ও জুয়েল (২৭) ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দেন। এ ঘটনায় গ্রেফতার অপর আসামি ইসমাইল হোসেন জনির তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) টিটু কুমার নাথ বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে চারজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। একজন জবানবন্দি না দেয়ায় তাকে তিনদিনের রিমান্ড দেয়া হয়েছে। তার ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল।

১১:৫৯ পিএম, ২৭ এপ্রিল ২০২৬ সোমবার

কারাগারে চিত্রনায়িকা পূজা চেরির বাবা

কারাগারে চিত্রনায়িকা পূজা চেরির বাবা

চলচ্চিত্র নির্মাণের নামে কোটি টাকার প্রতারণার অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গত ১৮ এপ্রিল তাকে কারাগারে পাঠানো হয়। শনিবার (২৫ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান ও আদালতের প্রসিকিউশন বিভাগ। জানা গেছে, হাসিব উল্লাহ পিয়াসের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে ভুক্তভোগী মিজানুর রহমান ক্যান্টনমেন্ট থানায় প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলা দায়ের করেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

০৬:৪৯ পিএম, ২৫ এপ্রিল ২০২৬ শনিবার

বোদায় তেল মজুতের দায়ে কারাগারে ২

বোদায় তেল মজুতের দায়ে কারাগারে ২

পঞ্চগড়ের বোদা উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও উচ্চমূল্যে বিক্রির অভিযোগে তিন ব্যক্তিকে দণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত উপজেলার পাঁচপীর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রবিউল ইসলাম। দণ্ডপ্রাপ্তরা হলেন, পাঁচপীর ইউনিয়নের বৈরাতী গ্রামের নুরনবী ইসলাম। তাকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। বগুড়াপাড়া গ্রামের কাবুলকে সাত দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া একই এলাকার আশরাফুল ইসলামকে দুই হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

০৫:৪৬ পিএম, ১৭ এপ্রিল ২০২৬ শুক্রবার

কারাগার থেকে নির্বাচনে লড়তে চান ব্যারিস্টার সুমন

কারাগার থেকে নির্বাচনে লড়তে চান ব্যারিস্টার সুমন

কারাগারে থেকেও আসন্ন বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক (ব্যারিস্টার সুমন)। রোববার (১২ এপ্রিল) প্রার্থী হওয়ার লক্ষ্যে নির্বাচনী ফরমে তার স্বাক্ষরের অনুমতি চেয়ে ঢাকার জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়েছে। তার পক্ষে আইনজীবী অ্যাডভোকেট লিটন আহমেদ আবেদনটি জমা দেন। আবেদন সূত্রে জানা যায়, আগামী ১৯ মে বার কাউন্সিল নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ১৬ এপ্রিল। যেহেতু ব্যারিস্টার সুমন বর্তমানে কারাবন্দি, তাই নির্বাচনী ফরমে তার স্বাক্ষর নিতে জেল কোড অনুযায়ী জেলা প্রশাসকের অনুমতি প্রয়োজন।

১২:৩৭ এএম, ১৩ এপ্রিল ২০২৬ সোমবার

মুক্তি পেলেন শিরীন শারমিন চৌধুরী

মুক্তি পেলেন শিরীন শারমিন চৌধুরী

জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। রোববার (১২ এপ্রিল) সকালে জুলাই আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যাচেষ্টা মামলায় তাকে জামিন দেন আদালত। এরপর বিকেলে আইনি প্রক্রিয়া শেষে তিনি কারাগার থেকে বের হন। কারাগার কর্তৃপক্ষ জানায়, জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর তা যাচাই-বাছাই করা হয়। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিকেলে তাকে মুক্তি দেয়া হয়। মামলার অভিযোগ অনুযায়ী, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ২০২৪ সালের ১৮ জুলাই লালবাগ থানা এলাকার আজিমপুর সরকারি কলোনির ভেতরে একটি মিছিলে অংশ নেন মো. আশরাফুল ওরফে ফাহিম। সে সময় আসামিদের ছোড়া গুলিতে তিনি গুরুতর আহত হন। এতে তার বাম চোখ নষ্ট হয়ে যায়। এ ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়।

০৭:০৬ পিএম, ১২ এপ্রিল ২০২৬ রোববার

শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ

শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ

রাজধানীর লালবাগ থানায় করা হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার (০৭ এপ্রিল) আদালত এ আদেশ দেন। শুনানির সময় এজলাসে হট্টগোল সৃষ্টি করেন শিরীন শারমিনের পক্ষের আইনজীবীরা। আসামিপক্ষের আইনজীবীরা বলেন, রিমান্ড আবেদনে তিনি গুলি করেছেন বা ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়ে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই। এর আগে দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। সেখানে তাকে হাজতখানায় রাখা হয়। পরে রিমান্ড ও জামিন শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।

০৪:০৭ পিএম, ৭ এপ্রিল ২০২৬ মঙ্গলবার

‘নির্দোষ’ বাদল ফরাজীর কারামুক্তিতে ৭ দিনের আলটিমেটাম

‘নির্দোষ’ বাদল ফরাজীর কারামুক্তিতে ৭ দিনের আলটিমেটাম

ভুল বিচার আর নাম বিভ্রাটের বলি হয়ে জীবনের ১৮টি বসন্ত কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে কাটিয়ে দিয়েছেন মোংলার যুবক বাদল ফরাজী। ভারতের কারাগারে দীর্ঘ এক দশক এবং দেশের কারাগারে আরও আট বছর—সব মিলিয়ে দীর্ঘ ১৮ বছর ধরে কারাবন্দী এ নিরপরাধ যুবকের মুক্তির দাবিতে এবার রাজপথে নেমেছেন তার স্বজন ও মানবাধিকার কর্মীরা। সোমবার (০৬ এপ্রিল) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে বাদল ফরাজীর নিঃশর্ত মুক্তির দাবিতে সরকারকে সাত দিনের আলটিমেটাম দেয়া হয়েছে। মানববন্ধনে অংশ নিয়ে বাদল ফরাজীর বড় বোন আকলিমা আক্তার আবেগজড়িত কণ্ঠে বলেন, ছেলের মুক্তির আশায় থাকতে থাকতে আমার বাবা পরপারে চলে গেছেন। মা এখন মৃত্যুশয্যায়। মরার আগে তিনি শুধু একবার তার নির্দোষ ছেলের মুখটা দেখে যেতে চান। ১৮ বছর পার হয়ে গেল, আর কত অমানবিকতা সইব? আমার ভাই তো কোনো অপরাধ করেনি, তবে কেন এই দীর্ঘ কারাবাস?

০৮:৩৪ পিএম, ৬ এপ্রিল ২০২৬ সোমবার

প্রধানমন্ত্রীকে নিয়ে অপপ্রচার, জামায়াত নেতা কারাগারে

প্রধানমন্ত্রীকে নিয়ে অপপ্রচার, জামায়াত নেতা কারাগারে

ময়মনসিংহের মুক্তাগাছায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে আজিজুল হক (৩৫) নামে এক ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার (২৭ মার্চ) বিকালে তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠায় পুলিশ। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে উপজেলার ঝনকা বাজার এলাকা থেকে আজিজুল হককে গ্রেফতার করা হয়। তিনি কাশিমপুর ইউনিয়নের ঝনকা বড়টেঙ্গর গ্রামের বাসিন্দা এবং স্থানীয়ভাবে জামায়াতের সঙ্গে সম্পৃক্ত।

০৫:১৩ পিএম, ২৮ মার্চ ২০২৬ শনিবার

চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দির মৃত্যু

চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দির মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি পিরোজপুর জেলার মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি আব্দুল মান্নান হাওলাদার (৮৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (২৭ মার্চ) রাত পৌনে ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে তার মৃত্যু হয়। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ১১টার দিকে কারারক্ষীরা তাকে হাসপাতালের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ২টার দিকে তিনি মারা যান। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

০৪:০৫ পিএম, ২৭ মার্চ ২০২৬ শুক্রবার

সাদ্দামের প্যারোলে মুক্তি নিয়ে যে ব্যাখ্যা দিল যশোর ডিসি অফিস

সাদ্দামের প্যারোলে মুক্তি নিয়ে যে ব্যাখ্যা দিল যশোর ডিসি অফিস

সাবেক ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী ও সন্তানের মৃত্যুতে তাকে প্যারোলে মুক্তির বিষয়টি নিয়ে সামাজিকমাধ্যমে সমালোচনা চলছে। এ ব্যাপারে ব্যাখ্যা দিয়েছে যশোর জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়। রোববার (২৫ জানুয়ারি) যশোর ডিসি কার্যালয়ের মিডিয়া সেল থেকে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে দেয়া হয়েছে। এতে বলা হয়, বাগেরহাট কারাগার থেকে গত ১৫ ডিসেম্বর যশোর কেন্দ্রীয় কারাগারে আনা হয় জুয়েল হাসান সাদ্দাম নামে এক আসামিকে। বন্দির স্ত্রী ও সন্তান মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে জেলা ম্যাজিস্ট্রেট কিংবা যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ বরাবর প্যারোলে মুক্তির কোনো ধরনের আবেদন করা হয়নি।

০১:৩০ পিএম, ২৫ জানুয়ারি ২০২৬ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement