Apan Desh | আপন দেশ

রিমাণ্ড

ফের রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের

ফের রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্ত) মো. আফজাল নাছেরকে আবারও তিন দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (২৯ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এ আদেশ দেন। উত্তরা পূর্ব থানার মাহমুদুল হাসান হত্যা মামলায় তাকে এ রিমান্ডে নেয়া হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মোহাম্মদ আশরাফুল আলম আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন।

০৩:৪৫ পিএম, ২৯ এপ্রিল ২০২৬ বুধবার

কাস্টমস কর্মকর্তা হত্যায় কারাগারে ৪, রিমান্ডে ১

কাস্টমস কর্মকর্তা হত্যায় কারাগারে ৪, রিমান্ডে ১

চট্টগ্রাম থেকে কুমিল্লার ভাড়া বাসায় ফেরার পথে খুন হন বুলেট বৈরাগী। এ হত্যার ঘটনায় চার আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গ্রেফতার অপর একজন জবানবন্দি না দেয়ায় তাকে তিনদিনের  রিমান্ড দেয়া হয়। িসোমবার (২৭ এপ্রিল) কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদিবা সুলতানা মলি এ আদেশ দেন। এর আগে আদালতে তোলা হলে বিচারকের কাছে গ্রেফতারকৃত সোহাগ (৩০), সুজন (৩২), ইমরান হোসেন হৃদয় (৩৭) ও জুয়েল (২৭) ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দেন। এ ঘটনায় গ্রেফতার অপর আসামি ইসমাইল হোসেন জনির তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) টিটু কুমার নাথ বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে চারজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। একজন জবানবন্দি না দেয়ায় তাকে তিনদিনের রিমান্ড দেয়া হয়েছে। তার ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল।

১১:৫৯ পিএম, ২৭ এপ্রিল ২০২৬ সোমবার

তৃতীয় দফা রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী

তৃতীয় দফা রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী

রাজধানীর পল্টন থানার মানবপাচার আইনের মামলায় এক-এগারোর সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য তৃতীয় দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (০৪ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম এ আদেশ দেন। এর আগে, গত ২৪ মার্চ প্রথম দফায় তার পাঁচ দিনের এবং ২৯ মার্চ দ্বিতীয় দফায় ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। দ্বিতীয় দফার রিমান্ড শেষে শনিবার তাকে আদালতে হাজির করে ফের চার দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা, গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক রায়হানুর রহমান।

০৮:৪৪ পিএম, ৪ এপ্রিল ২০২৬ শনিবার

সাবেক ডিজিএফআই কর্মকর্তার ৭ দিনের রিমান্ড আবেদন

সাবেক ডিজিএফআই কর্মকর্তার ৭ দিনের রিমান্ড আবেদন

রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা মামলায় গ্রেফতার সাবেক ডিজিএফআই পরিচালক মো. আফজাল নাছেরকে সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক কফিল উদ্দিন ঢাকার মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে এ আবেদন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিরপুর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা রফিকুল ইসলাম। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রাথমিকভাবে ঘটনার সঙ্গে আসামির সম্পৃক্ততার তথ্য-প্রমাণ পাওয়া গেছে। মামলার প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং অজ্ঞাত অন্য আসামিদের শনাক্ত করতে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ জরুরি বলে আদালতে উল্লেখ করা হয়েছে।

০৩:৩৮ পিএম, ৩০ মার্চ ২০২৬ সোমবার

৫ দিনের রিমান্ডে মামুন খালেদ

৫ দিনের রিমান্ডে মামুন খালেদ

মিরপুরে ছাত্র-জনতার আন্দোলন ঘিরে দেলোয়ার হোসেন হত্যা মামলায় সাবেক সামরিক কর্মকর্তা শেখ মামুন খালেদকে (৬৩) জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছিদ্দিক আজাদ ৫ দিনের রিমান্ডের আদেশ দেন। এর আগে দুপুরে তাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির মিরপুর জোনের উপপরিদর্শক কফিল উদ্দিন। শুনানিতে রাষ্ট্রপক্ষে অংশ নেন মহানগর পিপি ওমর ফারুক ফারুকী। আসামিপক্ষে আইনজীবী নজরুল ইসলাম খান পাখি রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

০৪:৪১ পিএম, ২৬ মার্চ ২০২৬ বৃহস্পতিবার

৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী

৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী

মানব পাচার মামলায় গ্রেফতার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ও রক্ষীবাহিনীর সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে তাকে কড়া নিরাপত্তায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানির সময় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তার বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতে বলেন, এক সময় যাকে নির্যাতন করে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, তিনি বর্তমানে দেশের প্রধানমন্ত্রী।

০৮:২৮ পিএম, ২৪ মার্চ ২০২৬ মঙ্গলবার

মাসুদ উদ্দিনের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড আবেদন

মাসুদ উদ্দিনের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড আবেদন

মানব পাচার মামলায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে তাকে আদালতে তোলার পর রিমান্ডের আবেদন করা হয়। আদালতে তাকে হাজির করা হয়েছে। এর আগে পল্টন থানায় দায়েরকৃত মানব পাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার দেখানো হয়। ডিবি প্রধান শফিকুল ইসলাম জানিয়েছেন, তার বিরুদ্ধে মানব পাচারের পাশাপাশি প্রতারণা, চাঁদাবাজি, হত্যা—মোট পাঁচটি মামলা রয়েছে। এছাড়া ফেনীতে দায়েরকৃত একটি বৈষম্যবিরোধী মামলায় তার বিরুদ্ধে আগে থেকেই গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

০৫:৫২ পিএম, ২৪ মার্চ ২০২৬ মঙ্গলবার

ফের রিমান্ডে ফয়সালের স্ত্রী-বান্ধবী-শ্যালক

ফের রিমান্ডে ফয়সালের স্ত্রী-বান্ধবী-শ্যালক

শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় পলাতক আসামি ফয়সাল করিম মাসুদের স্ত্রী, বান্ধবী ও শ্যালকের ফের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  শনিবার (২০ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছিদ্দিক আজাদের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।  এর আগে গত ১৫ ডিসেম্বর তাদের প্রথম দফায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছিল। একইসঙ্গে রিমান্ড শেষে রেন্টকার ব্যবসায়ী মো. নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বলকে কারাগারে পাঠানো হয়েছে। রিমান্ডে যাওয়া আসামিরা হলো—ফয়সালের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, তার বান্ধবী মারিয়া আক্তার লিমা ও তার শ্যালক ওয়াহিদ আহমেদ সিপু।

০৬:২৪ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ শনিবার

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ৫ দিনের রিমান্ড

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ৫ দিনের রিমান্ড

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি। তাকে গুলি করে হত্যাচেষ্টা মামলায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ রাহুল দাউদের (৩৭) স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, শ্যালক (সামিয়ার ভাই) ওয়াহিদ আহমেদ, অপর আসামি মারিয়া আক্তার লিমাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেছে ডিবি পুলিশ।  সোমবার (১৫ ডিসেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ আসামিদের আদালতে হাজির করে অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। পরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে শুনানি হয়। শুনানি শেষে আদালত তাদের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।  এর আগে হাদিকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে গতকাল (১৪ ডিসেম্বর) পল্টন থানায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে মামলা দায়ের করেন। 

০৬:১৪ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৫ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement