Apan Desh | আপন দেশ

আত্মহত্যা

নোয়াখালীতে গৃহবধূর মরদেহ উদ্ধার

নোয়াখালীতে গৃহবধূর মরদেহ উদ্ধার

নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোট ইউনিয়ন থেকে অহিদা আক্তার শিখা (২১) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (২০ মে) বেলা ১১টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।  এর আগে, মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার পূর্ব শোশালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিখা উপজেলার শোশালিয়া গ্রামের আমজাদ উদ্দিন মুন্সি বাড়ির মোরশেদ আলমের স্ত্রী এবং লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার উত্তর ডল্টা গ্রামের আব্দুল মান্নান মোল্লার মেয়ে।   পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় সাত থেকে আট মাস আগে মোরশেদ আলমের সঙ্গে শিখার বিয়ে হয়। মঙ্গলবার বিকেলে শ্বশুর বাড়ির পরিবারের সদস্যদের অগোচরে বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন তিনি। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

০৭:০০ পিএম, ২০ মে ২০২৬ বুধবার

‘গাজীপুরে ৫ হত্যাকাণ্ডে অভিযুক্ত ফোরকানের আত্মহত্যা’

‘গাজীপুরে ৫ হত্যাকাণ্ডে অভিযুক্ত ফোরকানের আত্মহত্যা’

গাজীপুরের কাপাসিয়ায় পরিকল্পিতভাবে স্ত্রী, তিন কন্যা ও শ্যালককে গলা কেটে হত্যার প্রধান আসামি ফোরকান মোল্লা পদ্মা সেতু থেকে লাফিয়ে ‘আত্মহত্যা’ করেছে বলে দাবি করেছে পুলিশ। পুলিশ জানায়, পদ্মা সেতুতে থাকা সিসি ক্যামেরার ফুটেজে তা নিশ্চিত হওয়া গেছে। এছাড়াও ফোরকানের ব্যবহৃত মুঠোফোন ও ব্যাগ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বিকেল ৩টায় গাজীপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন।  তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নৃশংসভাবে হত্যাকাণ্ডের পর ফোরকান সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনার দিন ১১ মে ভোর বেলা একটি সাদা প্রাইভেটকার পদ্মা সেতুর মাঝামাঝি স্থানে দাঁড়ায়। গাড়ি থেকে সাদা শার্ট পরিহিত ফোরকান সেতুতে নেমে যায়। সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তার ব্যবহৃত মোবাইলফোন ও কালো রঙের ব্যাগ রেখে পদ্মা নদীতে ঝাঁপ দেন। 

০৮:৩৪ পিএম, ১৪ মে ২০২৬ বৃহস্পতিবার

প্রবাসী স্বামীকে বিষের ছবি পাঠিয়ে স্ত্রীর ‘আত্মহত্যা’

প্রবাসী স্বামীকে বিষের ছবি পাঠিয়ে স্ত্রীর ‘আত্মহত্যা’

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিষপানের ঘটনায় লিলি আক্তার (২২) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। স্বজনরা জানায়, লিলি বিষাক্ত কীটনাশক পান করেন। ঘটনার আগে তিনি তার স্বামীর কাছে বিষপানের একটি ছবি পাঠিয়েছিলেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত লিলি আক্তার বাঞ্ছারামপুর উপজেলার রাধানগর গ্রামের বাসিন্দা। তিনি দুবাইপ্রবাসী আশিকের স্ত্রী। আশিক একই এলাকার মজিবুর রহমানের ছেলে। লিলি নবীনগর উপজেলার ধরাভাঙা গ্রামের আব্দুর রহিম ও নাজমা বেগমের মেয়ে। পারিবারিকভাবে প্রায় তিন বছর আগে তাদের বিয়ে হয়। তাদের ১৭ মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

০৭:৩৬ পিএম, ২৪ এপ্রিল ২০২৬ শুক্রবার

সমাজকে কাঠগড়ায় তুললেন শবনম ফারিয়া

সমাজকে কাঠগড়ায় তুললেন শবনম ফারিয়া

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় দেশের বিনোদন অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। ইকরার মৃত্যুর পর অভিনেতা জাহের আলভী এবং তার সহকর্মী ইফফাত আরা তিথির সম্পর্ক নিয়ে নেটিজেনদের মধ্যে নানা বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, আলভীর সঙ্গে তিথির কথিত বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে দাম্পত্য কলহ তৈরি হয়েছিল। অনেকের মতে, সে বিরোধ থেকেই এ মর্মান্তিক ঘটনার সূত্রপাত। ঘটনাটি নিয়ে শোবিজ অঙ্গনের একটি অংশ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

০৪:২৯ পিএম, ৬ মার্চ ২০২৬ শুক্রবার

দেশে ফিরেছেন তিথি

দেশে ফিরেছেন তিথি

নেপাল থেকে দেশে ফিরেছেন অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার আত্মহত্যার প্ররোচনা মামলার অন্যতম অভিযুক্ত ইফফাত আরা তিথি। সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি নিজেই দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন। ইফফাত আরা তিথি জানান, ইকরার মৃত্যুর পর তাকে নিয়ে সামাজিক মাধ্যমে নানা অভিযোগ ছড়ানো হয়েছে, যা সঠিক নয়। তার দাবি, পুরো টিমের সঙ্গে তিনি মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) দেশে ফিরে এসেছেন। ঘটনার দিন দেশে ফেরার জন্য একাধিক স্থানে বিমান টিকিট খোঁজা হলেও প্রথম দিন তা পাওয়া যায়নি। পরে পরদিন টিকিটের ব্যবস্থা করে সবাই একসঙ্গে দেশে ফেরেন।

০৩:২৫ পিএম, ৩ মার্চ ২০২৬ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement