Apan Desh | আপন দেশ

গাজী নজরুলের স্ত্রীর জামিন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৩২, ৩০ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৭:৩২, ৩০ সেপ্টেম্বর ২০২৬

গাজী নজরুলের স্ত্রীর জামিন

ফাইল ছবি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম আত্মহত্যা করেন। এ ঘটনায় আত্মহত্যা প্ররোচনা মামলায় গ্রেফতার হন তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম। তাকে জামিন দিয়েছেন আদালত।

বুধবার (৩০ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এ আদেশ দেন।

মরিয়মের মৃত্যুর ঘটনায় করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের সঙ্গে বাদীপক্ষের আপস-মীমাংসা হয়েছে। তাদের জামিনে বাদীপক্ষের কোনো আপত্তি নেই বলে আদালতকে জানানো হয়েছে।

বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে জামিন শুনানির সময় এ তথ্য জানানো হয়।

মামলার বাদী নিহত মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ আপসের বিষয়টি জানিয়ে আসামিদের জামিনে আপত্তি না থাকার কথা জানান।

আরও পড়ুন <<>> নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে রুল

মামলা দায়েরের পর গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে পুলিশ গ্রেফতার। তাদের বিরুদ্ধে মরিয়মের মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়।

মামলার নথি অনুযায়ী, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানার ন্যাম ভবনের ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়ম আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ওই সময় ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ ছিল বলে পুলিশ জানিয়েছে।

পরে দরজা খুলে ঘরের ভেতরে প্রবেশ করে মরিয়মের মরদেহ উদ্ধার করে পুলিশ ও সিআইডি। এসময় তার কক্ষে কয়েকটি চিরকুট পাওয়া যায় বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে।

ঘটনার পরদিন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ও মরিয়মের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করেন। মামলা দায়েরের পর ওই রাতেই গাজী নজরুল ইসলাম ও মাকছুদা ইসলামকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের আদালতে হাজির করে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হয়।

বুধবার শুনানিতে দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যুর ঘটনায় করা মামলায় গাজী নজরুল ইসলাম ও মাকছুদা ইসলামের জামিনের বিষয়টি আদালতে ওঠে। এসময় বাদীপক্ষের আপসের বিষয়টি জানানো হয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মিরপুরে হকার উচ্ছেদ অভিযান ঘিরে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ সরকারের উদ্যোগে শুরু হলো তিস্তা মহাপরিকল্পনার কাজ প্রধানমন্ত্রী ফেনী যাচ্ছেন বৃহস্পতিবার গ্যাস নিয়ে বড় সুখবর দিল পেট্রোবাংলা টানা তিন দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম ইয়ামালের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল স্পেন দুই দশক পরে ইরাক ছাড়ল মার্কিন সেনারা ইতিহাসে প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো ইরান যুদ্ধের অবসান শিগগিরই: ট্রাম্প আ.লীগ কর্মীকে কুপিয়ে হত্যা বোয়িংয়ের পর ১০ এয়ারবাস কিনছে সরকার দেশের বাজারে আরেক দফা কমলো স্বর্ণের দাম সাগরে আবারও নিম্নচাপ, সব সমুদ্রবন্দরকে সতর্কতা কোনো ম্যাচ না খেলেও সেমিফাইনালে বাংলাদেশ বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়ল
City Touch