Apan Desh | আপন দেশ

হাইকোর্ট বেঞ্চ

জ্বালানি সাশ্রয়ে ভার্চুয়ালি চলবে হাইকোর্ট

জ্বালানি সাশ্রয়ে ভার্চুয়ালি চলবে হাইকোর্ট

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের উদ্যোগ নিয়েছে হাইকোর্ট বিভাগ। এ লক্ষ্যে সপ্তাহে দুই দিন ভার্চুয়ালি বিচারকাজ পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি সপ্তাহের বুধবার ও বৃহস্পতিবার ভার্চুয়াল মাধ্যমে বিচারকাজ চলবে। রোববার (১৯ এপ্রিল) হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করতে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। এ ক্ষেত্রে ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০’ (২০২০ সনের ১১ নম্বর আইন) এবং সংশ্লিষ্ট প্র্যাকটিস ডাইরেকশন অনুসরণ করা হবে। এর আওতায় প্রতি সপ্তাহে দুই দিন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ভার্চুয়াল কোর্ট পরিচালনা করা হবে।

০৬:০৯ পিএম, ১৯ এপ্রিল ২০২৬ রোববার

হাইকোর্টে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির ১ প্রার্থী

হাইকোর্টে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির ১ প্রার্থী

চট্টগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তার প্রার্থিতা ফিরিয়ে দিতে নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।আদালতে রিটের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। জামায়াতের প্রার্থীর পক্ষে ছিলেন ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির। এর আগে প্রার্থিতা ফিরে পেতে চট্টগ্রাম-২ আসনে (ফটিকছড়ি) বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীর হাইকোর্টে রিট দায়ের

১২:২৪ পিএম, ২৭ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার

প্রাথমিকের ৬৫৩১ সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল

প্রাথমিকের ৬৫৩১ সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে উত্তীর্ণ ৬৫৩১ জন প্রার্থীর নিয়োগ বাতিল করেছেন হাইকোর্ট। একইসঙ্গে মেধার ভিত্তিতে নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এর আগে গত ১৯ নভেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জনের নিয়োগের কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। 

১২:৪৫ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement