স্থানীয় সরকার নির্বাচন ১২ নভেম্বর শুরু: ইসি
আগামী ১২ নভেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। দেশের ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নির্বাচন কমিশনে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচন মোট সাত ধাপে হবে। আইন পরিবর্তন না হলে বিদ্যমান আইন অনুযায়ীই স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করবে নির্বাচন কমিশন।
০৫:০৮ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৬ সোমবার