ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালিতে ইসরায়েল সংশ্লিষ্ট একটি জাহাজে হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানায়, ড্রোন হামলার মাধ্যমে জাহাজটিকে লক্ষ্যবস্তু করা হয়। এতে জাহাজে আগুন ধরে যায়।
শনিবার (০৪ এপ্রিল) এ তথ্য প্রকাশ করে টাইমস অব ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়, আইআরজিসি নৌবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে হামলার বিষয়টি নিশ্চিত করেছে।
তাদের ভাষ্য অনুযায়ী, হরমুজ প্রণালিতে ‘জায়নবাদী শাসনের সঙ্গে যুক্ত’ একটি জাহাজে ড্রোন আঘাত হানে। এরপরই জাহাজটিতে আগুন লাগে। ইরান জাহাজটির নামও প্রকাশ করেছে। সেটি হলো এমএসসি ইশিকা। এর আগে শুক্রবার (০৩ এপ্রিল) ইরানের আকাশে উড্ডয়নের সময় কয়েকটি মার্কিন সামরিক উড়োজাহাজেও হামলার দাবি করা হয়। এসবের মধ্যে একটি এফ-১৫ই ফাইটার জেট, একটি এ-১০ ওয়ারথগ এবং দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ছিল বলে জানানো হয়।
আরও পড়ুন <<>> ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি চায় ট্রাম্প
এছাড়া একই দিনে কুয়েতের ক্যাম্প বুহরিং ঘাঁটিতে অবস্থানরত একটি সিএইচ-৪৭ চিনুক হেলিকপ্টার ইরানের ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করা হয়েছে। ঘটনাগুলো ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে বলে মনে করা হচ্ছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































