Apan Desh | আপন দেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে দীর্ঘ যানজট

কুমিল্লা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১০:২১, ২১ মে ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে দীর্ঘ যানজট

ছবি : আপন দেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে দীর্ঘ যানজট হয়েছে। মহাসড়কের ঢাকামুখী লেনের দাউদকান্দির ইলিয়টগঞ্জের পুটিয়া থেকে মেঘনা-গোমতী ব্রিজ পর্যন্ত যানজট ছড়িয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

বৃহস্পতিবার (২১ মে) ভোর থেকে এ যানজট শুরু হয়। 

এ নিয়ে টানা ৩ দিন ভোরবেলা থেকে শুরু করে দিনের একটি বড় সময় যানজটের কবলে পড়েছেন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রীরা।

যানজটে থাকা এক যাত্রী বলেন, ‘একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় যাচ্ছিলাম। কুমিল্লা থেকে দাউদকান্দির ইলিয়টগঞ্জ পর্যন্ত গাড়ি স্বাভাবিকভাবে চলছিল। কিন্তু ইলিয়টগঞ্জ পার হতেই সামনে গাড়ির দীর্ঘ সারি দেখতে পাই। সকাল ৭টা থেকে এক জায়গাতেই বসে আছি।’

আরও পড়ুন : হরমুজ প্রণালি খুলতে চাই :  ট্রাম্প

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, ‘ভোরে মেঘনা-গোমতী সেতুর কাছাকাছি একটি ট্রাক উল্টে গেলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে গাড়িটি সরিয়ে নেয়া হয়েছে। অল্প সময়ের মধ্যেই সড়কের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।’

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়