ছবি : সংগৃহীত
পাকিস্তানে প্রশিক্ষণ চলাকালে দুর্ঘটনার শিকার হয়ে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার (২০ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিনহুয়া।
নিরাপত্তা সূত্র জানিয়েছে, পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। মিয়ানওয়ালি জেলায় নিয়মিত প্রশিক্ষণ অভিযানের সময় বিমানটি দুর্ঘটনার শিকার হয়।
সূত্র জানায়, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে দুই পাইলট নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন। এ ছাড়া এ ঘটনায় কোনো হতাহতের তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। বিমানের ইঞ্জিনে প্রযুক্তিগত ত্রুটির কারণেই এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন : ইরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান
এ ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানানেো হয়েছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































