Apan Desh | আপন দেশ

হরমুজ প্রণালি খুলতে চাই :  ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১০:০৯, ২১ মে ২০২৬

হরমুজ প্রণালি খুলতে চাই :  ট্রাম্প

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘হরমুজ প্রণালি অবিলম্বে উন্মুক্ত করা হোক। এটি এখনই খুলে দেওয়া উচিত।’ 

বুধবার (২০ মে) ইরানের সঙ্গে আলোচনা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বৃহস্পতিবার (২১ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

ইরানের সঙ্গে আলোচনার প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প জানান, কোনো চুক্তিতে পৌঁছাতে তার কোনো তাড়া নেই।

তিনি বলেন, ‘আমি শুধু দেখতে চাই তারা তাদের জনগণের জন্য সেরা কিছু চায় কি না।’

আরও পড়ুন : দুপুরের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

তিনি আরও বলেন, ‘এখন ইরানে অনেক ক্ষোভ রয়েছে, কারণ মানুষ খুব খারাপ অবস্থায় জীবনযাপন করছে। সেখানে এমন অস্থিরতা চলছে যা আমরা আগে কখনো দেখিনি। দেখা যাক এরপর কী হয়।’

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়