Apan Desh | আপন দেশ

হরমুজ প্রণালী

হরমুজের পর আরব সাগরেও ইরানের নিষেধাজ্ঞা

হরমুজের পর আরব সাগরেও ইরানের নিষেধাজ্ঞা

হরমুজ প্রণালির পর মধ্যপ্রাচ্যের সমুদ্রপথে আবারও নতুন উত্তেজনা দেখা দিয়েছে।  নতুন করে সামুদ্রিক নিষিদ্ধ অঞ্চল তৈরির ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের চাবাহার উপকূল থেকে ওমান উপসাগরের কিছু অংশ পেরিয়ে আরব সাগর পর্যন্ত বিস্তৃত হবে নতুন এ অঞ্চল। আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি জানিয়েছেন, প্রস্তাবিত অঞ্চলটি আনুমানিকভাবে চাবাহার দিক থেকে শুরু হবে এবং ওমান সাগর ও আরব সাগরের কিছু অংশ অন্তর্ভুক্ত করবে। ওই এলাকায় কোনো জাহাজ সমন্বয় ছাড়া প্রবেশ করলে ইরানের নিষেধাজ্ঞার আওতায় পড়বে। তবে নিষিদ্ধ অঞ্চলের সুনির্দিষ্ট স্থানাঙ্ক পরে ঘোষণা করা হবে।

০৮:৫৩ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২৬ বুধবার

হরমুজ প্রণালী নিয়ে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান

হরমুজ প্রণালী নিয়ে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে মুখোমুখি অবস্থানে গেছে যুক্তরাষ্ট্র ও ইরান। টানা কয়েকদিনের পাল্টাপাল্টি হামলার মধ্যেই সোমবার (১৩ জুলাই) দুই দেশই এ গুরুত্বপূর্ণ নৌপথের নিয়ন্ত্রণ নিজেদের হাতে থাকার দাবি করেছে। এতে যুদ্ধের অবসানে কূটনৈতিক প্রচেষ্টাও আরও চাপে পড়েছে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ  জলপথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ মার্কিন যুক্তরাষ্ট্র নিজের হাতে তুলে নেবে বলে দাবি করেছেন ট্রাম্প। সোমবার ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে দেয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন। 

০৮:৫০ পিএম, ১৩ জুলাই ২০২৬ সোমবার

হরমুজে ২ মাস জাহাজ চলবে মাশুল ছাড়াই

হরমুজে ২ মাস জাহাজ চলবে মাশুল ছাড়াই

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের কাছ থেকে আগামী ৬০ দিন কোনো ট্রানজিট ফি না নেয়ার ঘোষণা দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারক বাস্তবায়নের অংশ হিসেবে দেশটি এ সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় প্রকাশিত এক বিবৃতিতে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এ ঘোষণা দেয়। বিবৃতিতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে হরমুজ প্রণালি ব্যবহারকারী সব বাণিজ্যিক জাহাজকে ফি ছাড় দেয়া হবে। এ সময়ের জন্য প্রণালি ব্যবহারে যে ব্যয় সাধারণত নেয়া হয়, তা ইরান সরকার নিজেই বহন করবে।

০৫:৩৪ পিএম, ১৯ জুন ২০২৬ শুক্রবার

হরমুজে ফি নেবে ইরান, সুবিধা পাবে যেসব দেশ

হরমুজে ফি নেবে ইরান, সুবিধা পাবে যেসব দেশ

বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহ সমুদ্রপথ হরমুজে নতুন নিয়ম করেছে ইরান। প্রণালীর নির্দিষ্ট পথে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের জন্য একটি বিশেষ মেকানিজম বা পদ্ধতি তৈরি করেছে ইরান। খুব শিগগিরই এ পদ্ধতি উন্মোচন করা হবে বলে জানিয়েছে ইরান। শনিবার (১৬ মে) ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি এ ঘোষণা দিয়েছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এ খবর জানিয়েছে। আজিজি জানান, ইরানের তৈরি এ নতুন ব্যবস্থার সুফল কেবল বাণিজ্যিক জাহাজ এবং তেহরানের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক রাখা পক্ষগুলোই পাবে। একই সঙ্গে এ পদ্ধতির আওতায় বিশেষায়িত সেবা প্রদানের বিপরীতে জাহাজগুলোর কাছ থেকে নির্দিষ্ট ফি বা শুল্ক আদায় করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

০৯:১৯ পিএম, ১৬ মে ২০২৬ শনিবার

হরমুজ খুলতে ট্রাম্পের ‘মুখরক্ষার’ চেষ্টাও ব্যর্থ

হরমুজ খুলতে ট্রাম্পের ‘মুখরক্ষার’ চেষ্টাও ব্যর্থ

বলপ্রয়োগ করেও পুনরায় হরমুজ প্রণালি চালু করতে না পারার ব্যর্থতা ঘিরে ধরেছে যুক্তরাষ্ট্রকে। বিশ্বের অন্যতম পরাশক্তি হয়েও ইরানের কাছে নাস্তানাবুদ হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘মুখরক্ষার’ চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন এক কূটনৈতিক বিশ্লেষক। ইরানের রাজধানী তেহরানভিত্তিক থিংকট্যাংক সেন্টার ফল স্ট্র্যাটেজিক স্টাডিজের বিশ্লেষক আলী আকবর দারেইনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ইরানের সঙ্গে এমন একটি চুক্তির করতে মরিয়া হয়েছেন, যা তাকে আমেরিকান জনগণের কাছে ‘মুখ রক্ষা’ করতে সক্ষম করবে।

০৭:৪৭ পিএম, ৭ মে ২০২৬ বৃহস্পতিবার

হরমুজে প্রবেশের চেষ্টা করলে হামলা চালাবে ইরান

হরমুজে প্রবেশের চেষ্টা করলে হামলা চালাবে ইরান

হরমুজ প্রণালিতে মার্কিন বাহিনীর সম্ভাব্য পদক্ষেপ নিয়ে তীব্র সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা বলেছেন, প্রণালিতে প্রবেশের চেষ্টা করলে বিদেশি বাহিনীর ওপর হামলা চালানো হবে। সোমবার (০৪ মে) ইরানের কেন্দ্রীয় কমান্ড প্রধান আলী আবদুল্লাহি এ হুঁশিয়ারি দেন। আলী আবদুল্লাহি বলেন, হরমুজ প্রণালির কাছে আসা বা এতে প্রবেশের চেষ্টা করলে যেকোনো বিদেশি সশস্ত্র বাহিনীকে লক্ষ্যবস্তু করা হবে। বিশেষ করে মার্কিন সেনাবাহিনীকে আগ্রাসী উল্লেখ করে তাদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।

০৪:২৭ পিএম, ৪ মে ২০২৬ সোমবার

হরমুজে নতুন নিয়ম চালুর ঘোষণা ইরানের

হরমুজে নতুন নিয়ম চালুর ঘোষণা ইরানের

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ঘোষণা দিয়েছেন, হরমুজ প্রণালি নিয়ে কৌশলগত ‘নতুন অধ্যায়ের সূচনা’ জলপথে নতুন ব্যবস্থাপনা ও আইনি নিয়ম চালু করবে ইরান। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় পারস্য উপসাগর দিবস উপলক্ষে দেয়া এক বার্তায় তিনি এ ঘোষণা দেন। প্রতি বছর ৩০ এপ্রিল ইরান তাদের দক্ষিণ উপকূলে ১৬২২ সালে উপনিবেশবাদী শক্তির বিরুদ্ধে ঐতিহাসিক বিজয়কে স্মরণ করে। খামেনি তার বক্তব্যে পারস্য উপসাগরকে মুসলিম বিশ্বের জন্য ‘অপরিবর্তনীয় নিয়ামত’ হিসেবে উল্লেখ করেন। মোজতবা খামেনি বলেন, এ জলরাশি ও হরমুজ প্রণালি শুধু জাতিগুলোর মধ্যে সংযোগই তৈরি করে না, বরং বৈশ্বিক অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ ও অনন্য পথ হিসেবেও কাজ করে।

০৫:৫১ পিএম, ১ মে ২০২৬ শুক্রবার

হরমুজ নিয়ন্ত্রণে নতুন আইন আনছে ইরান

হরমুজ নিয়ন্ত্রণে নতুন আইন আনছে ইরান

হরমুজ প্রণালিতে সামরিক নিয়ন্ত্রণ আরও শক্ত করতে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে ইরান। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত আইনের মাধ্যমে প্রণালিটির পূর্ণ দায়িত্ব দেশটির সেনাবাহিনীর হাতে তুলে দিতে চায় তেহরান। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম বলেন, সেনাবাহিনী ইতোমধ্যেই প্রণালিটির নিয়ন্ত্রণে রয়েছে। তবে নতুন আইনের মাধ্যমে তারা এমন ক্ষমতা চায়, যাতে ‘শত্রু’ হিসেবে চিহ্নিত জাহাজগুলোর চলাচল বন্ধ করা যায়। তিনি জানান, হরমুজ প্রণালি ব্যবহার করে যে রাজস্ব আয় হবে, তা নিজস্ব মুদ্রায় গ্রহণ করার পরিকল্পনাও রয়েছে ইরানের। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দাবি করেছেন, চলমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতি নিয়ে আরও আলোচনার জন্য যুক্তরাষ্ট্র অনুরোধ জানিয়েছে।

১১:২৮ পিএম, ২৭ এপ্রিল ২০২৬ সোমবার

হরমুজ নয়, হুতি নিয়ন্ত্রিত এলাকা দিয়ে দেশে জ্বালানি আসছে

হরমুজ নয়, হুতি নিয়ন্ত্রিত এলাকা দিয়ে দেশে জ্বালানি আসছে

জ্বালানি সংকট কাটাতে সৌদি আরব থেকে আসছে এক লাখ টন অপরিশোধিত তেল। আগামী ৫ মে রাতে তেলবাহী জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। শনিবার (২৫ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস। রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারি পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. শরিফ হাসনাত জানিয়েছেন, ‘এমটি নাইনেমিয়া’ নামের জাহাজটি ইতোমধ্যে লোহিত সাগর অতিক্রম করেছে এবং নির্ধারিত সময়েই দেশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। তিনি জানান, জাহাজটি ইয়েমেন উপকূলীয় ঝুঁকিপূর্ণ এলাকা পেরিয়ে হরমুজ প্রণালীর সংঘাতপূর্ণ অঞ্চল এড়িয়ে নিরাপদ পথে আরব সাগর হয়ে বর্তমানে বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসছে। এটি সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে ২১ এপ্রিল সকালে যাত্রা শুরু করে।

১১:২৪ পিএম, ২৫ এপ্রিল ২০২৬ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement