ছবি: আপন দেশ
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর রেল স্টেশন এলাকায় একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল। প্রায় সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর সকাল ৮টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বৃহস্পতিবার (২১ মে) সকাল ৮টায় খুলনা থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ সম্পন্ন করে। এরপর পুণরায় ট্রেন চলাচল শুরু হয়।
এর আগে বুধবার (২০ মে) দিবাগত রাত ৩টার দিকে কোটচাঁদপুরে সাফদারপুর রেল স্টেশন এলাকায় একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন<<>>ট্রেনে ফিরতি যাত্রা: আজ বিক্রি হচ্ছে ৩১ মে’র টিকিট
স্টেশন মাস্টার রিপন আলী জানান, খুলনার মোংলা থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী একটি মালবাহী ট্রেন সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে রাত ৩টার দিকে পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে বন্ধ হয়ে যায় খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের রেল চলাচল। আজ সকাল ৭টায় খুলনা থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ সম্পন্ন করে। এরপর সকাল ৮টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































