ছবি : সংগৃহীত
পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির তেহরান সফরে যাচ্ছেন বৃহস্পতিবার (২১ মে)। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানি সংবাদ সংস্থা আইএসএনএ।
প্রতিবেদনে বলা হয়, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনা ও পরামর্শ প্রক্রিয়ায় পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। সেই কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবেই এ সফর হচ্ছে।
এর আগে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বুধবার (২০ মে) তেহরানে পৌঁছান। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এ নিয়ে এটি তার দ্বিতীয় ইরান সফর।
আরও পড়ুন : ‘স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা হবে’
ইসলামাবাদ এক মাসেরও বেশি সময় ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সম্ভাব্য চুক্তি বা সমঝোতা আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে, যেখানে বর্তমানে দুই পক্ষের মধ্যে একটি নাজুক যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































