Apan Desh | আপন দেশ

এবার সিরিয়ায় তীব্র হামলা চালাল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০৯:৫৭, ২২ মে ২০২৬

এবার সিরিয়ায় তীব্র হামলা চালাল ইসরায়েল

ছবি : সংগৃহীত

সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দেরা প্রদেশের প্রত্যন্ত অঞ্চলে তীব্র কামান বা গোলন্দাজ হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। 

শুক্রবার (২২ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা।

সানার প্রতিবেদনে বলা হয়, দেরা প্রদেশের পশ্চিমাঞ্চলীয় গ্রামীণ এলাকার ইয়ারমুক অববাহিকায় অবস্থিত মারিয়া ও আবদিন গ্রামের মধ্যবর্তী অঞ্চলকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। ইসরায়েলি বাহিনীর ছোড়া কামানের গোলাগুলো মূলত ওই অঞ্চলের পশ্চিম সীমান্তের কৃষি জমি ও বনাঞ্চলে আঘাত হেনেছে।

সীমান্তবর্তী এই অঞ্চলে আকস্মিক হামলার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ গোলন্দাজ হামলায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি বলে সানার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়