ফাইল ছবি
জরুরি মেরামত ও লাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য দেশের কয়েকটি এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে শুক্রবার (২২ মে) সকাল ৭টা থেকে টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (২১ মে) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) চাঁপাইনবাবগঞ্জের আবাসিক প্রকৌশলীর দফতর থেকে এক অফিশিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আরও পড়ুন<<>>গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব
চাঁপাইনবাবগঞ্জ নেসকোর আবাসিক প্রকৌশলী মো. জুলফিকার আলীর সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ দফতরের আওতাধীন গ্রাহকদের বিদ্যুৎ সেবার মান বাড়াতে শিবগঞ্জ ৩৩ কেভি লাইনে জরুরি মেরামত কাজ চালানো হবে। এ কারিগরি কাজের স্বার্থেই শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
রক্ষণাবেক্ষণ কাজ শেষ হওয়ার পরপরই দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি আবার স্বাভাবিক করা হবে বলে নেসকোর পক্ষ থেকে জানানো হয়েছে। সাময়িক এ বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের যে অসুবিধা হবে, তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি চাঁপাইনবাবগঞ্জের আবাসিক প্রকৌশলীর দফতর।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































