Apan Desh | আপন দেশ

যুক্তরাষ্ট্রে ভোটকেন্দ্র খুলবে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:১০, ১৭ জানুয়ারি ২০২৪

যুক্তরাষ্ট্রে ভোটকেন্দ্র খুলবে রাশিয়া

ছবি: বিবিসি

প্রায় দুই বছর ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এই ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে চলানিতে গিয়ে ঠেকে রাশিয়ার। আগামী ১৭ মার্চ দেশটির প্রেসিডেন্ট নির্বাচন। এমতাবস্থায় যুক্তরাষ্ট্রের তিনটি কূটনৈতিক মিশনে ভোটকেন্দ্র খোলা হবে, এমন পরিকল্পনার কথা জানিয়েছে মস্কো। বুধবার (১৯ জানুয়ারি) ওয়াশিংটনে তাদের দূত এই কথা জানিয়েছেন। খবর এএফপি’র।

রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনোভ দূতাবাসের প্রকাশিত এক সাক্ষাৎকারে বলেছেন, ‘যুক্তরাষ্ট্রে আমরা তিনটি ভোটকেন্দ্র খোলার পরিকল্পনা করছি। নিউইয়র্কে আমাদের দূতাবাসের পাশাপাশি নিউইয়র্ক ও হিউস্টনে নিজেদের কনস্যুলেটগুলোতে এসব ভোটকেন্দ্র খোলা হচ্ছে।’

আরও পড়ুন>> সামরিক শক্তিতে কোন দেশ এগিয়ে, কোনগুলো পিছিয়ে

‘বন্ধুত্বহীন’ ইউরোপীয় দেশগুলোতে ভোটকেন্দ্র খোলা হবে কিনা সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি মস্কো। এরপরই যুক্তরাষ্ট্রে ভোটকেন্দ্র খোলার ঘোষণা দেয়া হলো।

প্রেসিডেন্ট নির্বাচনের মধ্য দিয়ে ভ্লাদিমির পুতিনের শাসন প্রসারিত হতে যাচ্ছে। যা কমপক্ষে ২০৩০ সাল পর্যন্ত। এই নির্বাচনে তার বিপক্ষে কোনো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী নেই। সে হিসেবে এক রকম অঘোষিত জয় নিশ্চিত পুতিনের। 

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

খালেদা জিয়ার কণ্ঠ নকল করা প্রতারক গ্রেফতার শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাস কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের