Apan Desh | আপন দেশ

দূতাবাস

দূতাবাস-সরকারি দফতরে হুমকি, নিরাপত্তা জোরদার

দূতাবাস-সরকারি দফতরে হুমকি, নিরাপত্তা জোরদার

বিভিন্ন দূতাবাস ও সরকারি দফতরে ইমেইলের মাধ্যমে চাঁদা দাবি করে একটি প্রতারক চক্র হুমকি দিচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম। কূটনীতিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই চক্রটি এমন কর্মকাণ্ড চালাচ্ছে বলে জানান তিনি। রোববার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। ডিবিপ্রধান বলেন, সম্প্রতি এমন হয়ে আসছে, এটা নিয়ে আমরা কাজ করছি। ওরা মেইল করে হুমকি দিচ্ছে। তারা যে বিকাশ নম্বরগুলো দিয়েছে তিন-চারজনকে নিয়ে এসেছিলাম জিজ্ঞাসাবাদের জন্য। তারা কিছুই জানে না।

০৪:৫৮ পিএম, ২৩ আগস্ট ২০২৬ রোববার

কাতারে আটকে পড়াদের ফেরাতে বিশেষ ফ্লাইটের উদ্যোগ

কাতারে আটকে পড়াদের ফেরাতে বিশেষ ফ্লাইটের উদ্যোগ

কাতারে আটকে থাকা বাংলাদেশি যাত্রী এবং তাদের পরিবারের সদস্যদের ঢাকায় প্রত্যাবর্তনের সুবিধার্থে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করছে বাংলাদেশ দূতাবাস। এজন্য কাতার সরকার ও কাতার এয়ারওয়েজের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হচ্ছে। বুধবার (১১ মার্চ) দূতাবাস কাতার একটি জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপসাগরীয় অঞ্চলে চলমান যুদ্ধাবস্থার প্রেক্ষিতে, বিশেষ ফ্লাইটের মাধ্যমে বাংলাদেশি যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের ঢাকায় ফিরিয়ে আনা হবে। ফ্লাইটে বিশেষভাবে অগ্রাধিকার দেয়া হবে শিশু, মহিলা এবং বয়স্ক যাত্রীদের।

০৭:৪২ পিএম, ১১ মার্চ ২০২৬ বুধবার

জাপানের টোকিওতে শহীদ দিবস পালিত

জাপানের টোকিওতে শহীদ দিবস পালিত

টোকিওতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) গভীর শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে দিবসটি পালিত করা হয়। দূতাবাসে অনুষ্ঠানমালার মাধ্যমে জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশি এবং বিদেশি বন্ধুদের মধ্যে বাংলা ভাষা ও সংস্কৃতির গুরুত্ব তুলে ধরেছে। দিবসের প্রথম প্রহরে তোশিমা সিটির ইকেবুকুরো নিশিগুচি পার্কে স্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে আনুষ্ঠানিকতা শুরু হয়। বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী দূতাবাসের কর্মকর্তা এবং তোশিমা সিটির প্রতিনিধিদের সঙ্গে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

০৮:২২ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার

আগরতলা দূতাবাসে ভাঙচুরের ঘটনায় ক্ষুব্ধ বাংলাদেশ

আগরতলা দূতাবাসে ভাঙচুরের ঘটনায় ক্ষুব্ধ বাংলাদেশ

ভারতের আগরতলায় সহকারী হাইকমিশন অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ। প্রতিবেশী দেশটিকে অবিলম্বে ব্যবস্থা নেয়ার জন্য ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার। সোমবার (২ ডিসেম্বর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের প্রাঙ্গণে সোমবার ভোরে আগরতলার হিন্দু সংগ্রাম সমিতির বিক্ষোভকারীদের একটি বড় দল দ্বারা হিংসাত্মক বিক্ষোভ ও আক্রমণের জন্য বাংলাদেশ সরকার  ক্ষুব্ধ।

০৯:৫৭ পিএম, ২ ডিসেম্বর ২০২৪ সোমবার

ইসরায়েলে হামলার কারণ জাতিসংঘে জানাল ইরান

ইসরায়েলে হামলার কারণ জাতিসংঘে জানাল ইরান

দখলদার ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। দেশটিতে হামলা কারণ জানিয়েছে জাতিসংঘে ইরানের নিয়োজিত দূত আমির সায়্যিদ ইরাভারি। জাতিসংঘ দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে ইরান। গাজা উপত্যাকায় যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো হামলা। সোমবার (১৫ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রোববার (১৪ এপ্রিল) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ইরানের দূত বলেন, স্বাভাবিকভাবেই সব দেশের আত্মরক্ষার অধিকার রয়েছে। ইরান এ হামলার মাধ্যমে সেই আত্মরক্ষার অধিকারই রক্ষা করেছে।

০৬:৩৬ পিএম, ১৫ এপ্রিল ২০২৪ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement