Apan Desh | আপন দেশ

ভোট কেন্দ্র

দিনভর উত্তেজনায় শেষ হলো পশ্চিমবঙ্গের ভোট গ্রহণ

দিনভর উত্তেজনায় শেষ হলো পশ্চিমবঙ্গের ভোট গ্রহণ

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। তবে এ নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। যার কারণে ফল প্রকাশের আগেই রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বাড়ছে। সাত জেলার প্রায় ৩ কোটি ২১ লাখ ভোটার ভোট দিয়েছেন। দিনভর টানটান পরিস্থিতি থাকলেও বড় ধরনের রক্তপাত ছাড়াই ভোট শেষ হয়েছে। এতে স্বস্তি প্রকাশ করেছে ভারতের নির্বাচন কমিশন। ভোটের দিনে বিভিন্ন জায়গায় তৃণমূল ও বিজেপির মধ্যে মৃদু সংঘর্ষের খবর পাওয়া গেছে। কোথাও ধীরগতিতে ভোট হয়েছে। কোথাও দেরিতে ভোট শুরু হয়েছে। আবার কোথাও ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে। নির্বাচন কমিশনের সামনে এখন ভোট-পরবর্তী সহিংসতা ঠেকানো বড় চ্যালেঞ্জ। সে কারণে কেন্দ্রীয় বাহিনীর একটি বড় অংশ রাজ্যে আরও কয়েক দিন থাকবে।

১১:১৫ পিএম, ২৯ এপ্রিল ২০২৬ বুধবার

ভোটের পরিবেশ নিয়ে যা বললেন রাজনৈতিক শীর্ষ নেতারা

ভোটের পরিবেশ নিয়ে যা বললেন রাজনৈতিক শীর্ষ নেতারা

দীর্ঘ প্রতীক্ষার পর সারাদেশে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। শীতের সকালে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি যেমন বাড়ছে, তেমনি উৎসবমুখর পরিবেশে রাজনৈতিক দলের শীর্ষ নেতারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ভোটদান শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তারা নির্বাচনের সার্বিক পরিবেশ ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষা নিয়ে কথা বলেছেন। ভোট প্রদান শেষে তারা বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর জনগণ নির্ভয়ে ভোট দিতে পারছেন, এটি গণতন্ত্রের জয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের গণতন্ত্রের যাত্রা নতুন করে শুরু হলো। আমরা আশা করি, এ পথ মসৃণ হবে আগামী দিনগুলোতে। মানুষের জীবনকে, বাংলাদেশের রাজনীতিকে, বাংলাদেশের অর্থনীতিকে সুন্দরের দিকে এগিয়ে নিয়ে যাবে। আশা করছি, এ নির্বাচন সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ হবে। আমাদের প্রত্যাশায় এ নির্বাচন বাংলাদেশে একটা নতুন অধ্যায় শুরু করবে। 

০৯:২৯ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

কেন্দ্রগুলোতে ভোটারদের উপচে পড়া ভিড়

কেন্দ্রগুলোতে ভোটারদের উপচে পড়া ভিড়

আজ ১২ ফেব্রুয়ারি। সকাল থেকেই দেশজুড়ে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ। ভোর থেকে প্রতিটি ভোটকেন্দ্রের সামনে ভোটারদের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। এ নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ভোট গ্রহণ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে সকাল সাড়ে ৭টায়। তবে অনেক কেন্দ্রে ভোটাররা লাইনে দাঁড়িয়েছিলেন সকাল ৬টা থেকেই। সরেজমিনে রাজধানীর বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, পুরুষ ও নারী উভয় লাইনেই ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। তরুণ ভোটারদের পাশাপাশি প্রবীণদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। ভিকারুননিসা নূন স্কুল কেন্দ্রে ভোট দিতে আসা ৪৬ বছর বয়সী রহিমা খাতুন নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, জীবনে দ্বিতীয়বার ভোট দিলাম। আগের কয়েকবার পরিবেশ ছিল না বলে আসিনি। এবার ভোট দিতে পেরে খুব ভালো লাগছে। পরিবেশ খুব সুন্দর।

০৮:৫৯ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

সুষ্ঠু ভোট হলে ফলাফল মেনে নেব: নাহিদ ইসলাম

সুষ্ঠু ভোট হলে ফলাফল মেনে নেব: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও ঢাকা-১১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম তার ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট দেয়ার পর তিনি জানান, নির্বাচন যদি সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, তবে জনগণের যেকোনো রায় তিনি মাথা পেতে নেবেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে রাজধানীর বাড্ডা এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি। এটিই তার জীবনের প্রথম ভোট। ভোট দেয়ার পরে নাহিদ ইসলাম বলেন, নির্বাচন সুষ্ঠু হওয়ার পেছনে অনেকগুলো মানদণ্ড বা ক্রাইটেরিয়া থাকে। যদি সে প্রক্রিয়াগুলো ঠিক থাকে ও ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারেন, তবে আমরা অবশ্যই জনরায় মেনে নেব। তিনি নিজের জয়ের ব্যাপারে ব্যাপক আশাবাদ ব্যক্ত করেন।

০৮:৪৪ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

ভোটকেন্দ্রে যাতায়াতে বাধা-ভয়ভীতি দেখালে কঠোর ব্যবস্থা

ভোটকেন্দ্রে যাতায়াতে বাধা-ভয়ভীতি দেখালে কঠোর ব্যবস্থা

নির্বাচনের দিন ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ও যেকোনো ধরনের অনিয়ম রুখতে নজিরবিহীন কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। ভোটকেন্দ্রে যাতায়াতে বাধা দান, ভয়ভীতি প্রদর্শন কিংবা ভোট কেনাবেচার মতো অপরাধ দমনে এবার আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বিশেষ নজরদারি চালানো হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, এবার নির্বাচনের দিন আকাশপথে ড্রোনের সাহায্যে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। দুর্গম এলাকা ও গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলোর আশেপাশে ড্রোনের মাধ্যমে নজরদারি চালিয়ে কোনো সন্দেহভাজন জটলা বা বিশৃঙ্খলা দেখলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর ফলে ভোটকেন্দ্রের বাইরের পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করতে পারবে কমিশন। নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোট কেনাবেচা ও জাল ভোট দেয়া আইনত দণ্ডনীয় অপরাধ। আর্থিক প্রলোভন দেখিয়ে কোনো ভোটারকে প্রভাবিত করার চেষ্টা করা হলে তাকে কঠোর শাস্তির আওতায় আনা হবে। জাল ভোট প্রদানের চেষ্টা করলেই ঘটনাস্থল থেকে তাৎক্ষণিক গ্রেফতার ও সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রমের মাধ্যমে শাস্তির নির্দেশ দেয়া হয়েছে।

০৮:৩৯ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

কঠোর নিরাপত্তায় ভোটগ্রহণ শুরু

কঠোর নিরাপত্তায় ভোটগ্রহণ শুরু

এক নতুন ভোরের প্রতীক্ষায় বাংলাদেশ। দীর্ঘ প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের ভাগ্য নির্ধারণী গণভোটের ভোটগ্রহণ শুরু হয়েছে। দেশের ২৯৯টি আসনে আজ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এ ভোট উৎসব চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ভোরের আলো ফোটার আগেই ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা যায়, নির্ধারিত সময়ের অনেক আগেই নারী ও পুরুষ ভোটাররা লাইনে দাঁড়িয়েছেন। বয়োবৃদ্ধ থেকে শুরু করে তরুণ ভোটার—সবার মধ্যেই কাজ করছে এক অন্যরকম উদ্দীপনা। অনেকেই ফজরের নামাজের পরপরই কেন্দ্রের সামনে অবস্থান নেন। 

০৭:৩৯ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

সকালেই ভোট, রাতভর টাকার ছড়াছড়ি, অভিযোগের পাহাড়

সকালেই ভোট, রাতভর টাকার ছড়াছড়ি, অভিযোগের পাহাড়

রাত পোহালেই শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। শেষ মুহূর্তের নির্বাচনী সমীকরণে সরগরম পুরো দেশ। তবে ভোটের আগের রাতেই বিভিন্ন স্থানে অঘটন ঘটেছে। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়েছে। কোথাও অফিস ভাংচুর, সিসি ক্যামেরা চুরির খবর পাওয়া গেছে। এসব ঘটনায় একাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে, ভ্রাম্যমান আদালত দণ্ড দিয়েছে। বিভিন্ন এলাকায় প্রার্থীদের সমর্থকদের বিরুদ্ধে টাকার ছড়াছড়ির অভিযোগ উঠেছে। নির্বাচন কমিশন অবাধ ও সুষ্ঠু ভোট আয়োজনে কঠোর অবস্থানের কথা জানিয়েছে। প্রশাসন বলছে, অনিয়ম ঠেকাতে নজরদারি জোরদার করা হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে প্রার্থীরা একে অপরকে দুষছেন। শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে মাঠে সক্রিয় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

১০:২৭ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার

ভোটকেন্দ্র চূড়ান্ত করতে মাঠ কর্মকর্তাদের ইসির নির্দেশ

ভোটকেন্দ্র চূড়ান্ত করতে মাঠ কর্মকর্তাদের ইসির নির্দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য ভোটকেন্দ্র চূড়ান্ত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশনা দিল নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১৭ ডিসেম্বর) উপসচিব মো. হুমায়ুন কবির মাঠ কর্মকর্তাদের নির্দেশনাটি পাঠিয়েছেন। এতে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন এবং ব্যবস্থাপনা নীতিমালা- ২০২৫ অনুযায়ী ১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হয় এবং দাবি আপত্তি নিষ্পত্তিপূর্বক ২০ অক্টোবর ভোটকেন্দ্রের প্রাথমিক চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়। প্রাথমিক চূড়ান্তকৃত ভোটকেন্দ্রসমূহ নীতিমালা অনুসরণে কোনো পরিবর্তন, প্রতিস্থাপন বা সংশোধনের প্রয়োজন হলে তা সম্পন্ন পাঁচদিনের মধ্যে পাঠাতে হবে। 

০৮:৩২ পিএম, ১৭ ডিসেম্বর ২০২৫ বুধবার

ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ

ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশে ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন তালিকা অনুযায়ী, মোট ভোটকেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৬১৮টি। এর সঙ্গে অতিরিক্ত আরও ২০টি কেন্দ্র রাখা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর নির্বাচন ভবনে খসড়া তালিকা প্রকাশ করেন ইসির সিনিয়র সচিব মো. আখতার হামিদ। ইসি সচিব জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রের সংখ্যা ছিল ৪২ হাজার ১৫০টি। এবার তা বেড়ে হয়েছে ৪২ হাজার ৬১৮টি। এ খসড়া তালিকা নিয়ে কেউ দাবি বা আপত্তি জানাতে চাইলে, তারা ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ইসিতে আবেদন করতে পারবেন। এসব দাবি ও আপত্তি নিষ্পত্তি করা হবে ১২ অক্টোবরের মধ্যে। এরপর চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে ২০ অক্টোবর।

০৫:১১ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৫ বুধবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement