Apan Desh | আপন দেশ

আমেরিকা

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি চীনের

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি চীনের

যুক্তরাষ্ট্র কর্তৃক চীনা কোম্পানিগুলোর ওপর আরোপিত নতুন নিষেধাজ্ঞাকে অবৈধ আখ্যা দিয়ে এর তীব্র সমালোচনা করেছে চীন। যুক্তরাষ্ট্রকে এ ভুল পথ থেকে সরে আসার আহবান জানিয়েছে বেইজিং। সোমবার (২৭ এপ্রিল) বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এ আহবান জানান। লিন জিয়ান হুঁশিয়ারি দিয়ে বলেন, চীন তার কোম্পানিগুলোর বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। প্রতিষ্ঠানগুলোর স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি দাবি করেন, আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে ওয়াশিংটনের এ ধরনের একতরফা নিষেধাজ্ঞার চর্চাকে চীন সর্বদা বিরোধিতা করে আসছে। চীন এ নিষেধাজ্ঞাকে যুক্তরাষ্ট্রের ক্ষমতার অপব্যবহার এবং লং-আর্ম জুরিসডিকশন বা দীর্ঘমেয়াদী আইনি এখতিয়ার বহির্ভূত আচরণ হিসেবে বর্ণনা করেছে। 

০৪:২৯ পিএম, ২৭ এপ্রিল ২০২৬ সোমবার

বাংলাদেশি নারীকে হত্যার বিষয়ে কী বলছেন ট্রাম্প

বাংলাদেশি নারীকে হত্যার বিষয়ে কী বলছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশি নারী নিলুফার ইয়াসমিন হত্যাকাণ্ড ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। এ ঘটনায় মন্তব্য করে আলোচনায় এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ২ এপ্রিল ফ্লোরিডায় নৃশংস এ হত্যাকাণ্ড ঘটে। পুলিশ জানায়, হাতুড়ি দিয়ে পিটিয়ে নিলুফার ইয়াসমিনকে হত্যা করা হয়। এ ঘটনায় অভিযুক্ত রোলবার্ট জোয়াচিনকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে একটি পোস্ট দেন। সেখানে তিনি হামলার সিসিটিভি ভিডিও প্রকাশ করেন। ভিডিওটিকে তিনি জীবনের সবচেয়ে ভয়াবহ দৃশ্যগুলোর একটি হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে হত্যাকারীকে ‘পশু’ বলে আখ্যা দেন।

১২:১০ এএম, ১১ এপ্রিল ২০২৬ শনিবার

দর্শক মনে ধাক্কা, হচ্ছে না ফিনালিসিমা

দর্শক মনে ধাক্কা, হচ্ছে না ফিনালিসিমা

ইউরোপ ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নদের মধ্যকার বহুল প্রতীক্ষিত ফিনালিসিমা ম্যাচটি শেষ পর্যন্ত বাতিল করা হয়েছে। চলতি মাসেই কাতারের রাজধানী দোহায় ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন ও কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার কথা ছিল। রোববার (১৫ মার্চ) এক বিবৃতিতে ইউরোপীয় ফুটবল সংস্থা জানিয়েছে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচটি আয়োজন করা সম্ভব হচ্ছে না। আগামী সাতাশ মার্চ দোহায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এ বহুল আলোচিত ম্যাচের। সেখানে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি এবং স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালের সম্ভাব্য দ্বৈরথ দেখতে মুখিয়ে ছিল বিশ্ব ফুটবলপ্রেমীরা। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যে তৈরি হওয়া উত্তেজনার প্রভাব পুরো অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এ পরিস্থিতিতে কাতারকে ম্যাচ আয়োজনের জন্য উপযুক্ত মনে করা হয়নি।

০৮:৫৩ পিএম, ১৫ মার্চ ২০২৬ রোববার

গ্রিনল্যান্ড দখলের তথ্য জানাল হোয়াইট হাউস

গ্রিনল্যান্ড দখলের তথ্য জানাল হোয়াইট হাউস

গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য সামরিক শক্তি ব্যবহার করার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। ইউরোপ-কানাডার নেতারা আর্কটিক অঞ্চলটি সেখানকার জনগণের মালিকানাধীণ বলে দাবি করার পর এই পদক্ষেপের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (০৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। মঙ্গলবার (০৬ জানুয়ারি) এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেনমার্কের অংশ গ্রিনল্যান্ড অধিগ্রহণকে জাতীয় নিরাপত্তার অগ্রাধিকার হিসেবে দেখছেন। যা আর্কটিক অঞ্চলে আমাদের প্রতিপক্ষদের প্রতিহত করার জন্য প্রয়োজনীয়।

১০:০৯ এএম, ৭ জানুয়ারি ২০২৬ বুধবার

আমি নির্দোষ, কোনো অপরাধ করিনি : মার্কিন আদালতকে মাদুরো

আমি নির্দোষ, কোনো অপরাধ করিনি : মার্কিন আদালতকে মাদুরো

আটকের ২ দিন পর নিউইয়র্কের আদালতে হাজির করা হয়েছে ভেনেজুয়েলার অপহৃত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। মাদক-সন্ত্রাস, ষড়যন্ত্র এবং অর্থ পাচারসহ একাধিক গুরুতর মার্কিন ফেডারেল অপরাধে অভিযুক্ত মাদুরো আদালতকে উদ্দেশ্য করে বলেন, ‘আমি নির্দোষ। আমি কোনো অপরাধ করিনি।’ সোমবার (৫ জানুয়ারি) ম্যানহাটন ফেডারেল আদালতে শুনানির সময় তিনি এসব কথা বলেন। এসময় অত্যন্ত দৃঢ়তার সঙ্গে নিজের প্রেসিডেন্সি পদের বৈধতা তুলে ধরেন।  আদালত কক্ষে প্রবেশের সময় ৬৩ বছর বয়সি মাদুরোর পরনে ছিল কমলা রঙের শার্ট ও বেইজ রঙের প্যান্ট। দোভাষীর মাধ্যমে স্প্যানিশ ভাষায় তিনি বিচারককে জানান, শনিবার (৩ জানুয়ারি) তাকে কারাকাসের নিজ বাড়ি থেকে ‘অপহরণ’ করে আনা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ‘আমি ভেনেজুয়েলা প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট এবং এখানে আমাকে বন্দি করে রাখা হয়েছে।’

১০:২০ এএম, ৬ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার

আর্জেন্টিনাকে হারিয়ে কোপার প্রতিশোধ নিলো কলম্বিয়া

আর্জেন্টিনাকে হারিয়ে কোপার প্রতিশোধ নিলো কলম্বিয়া

কোপা আমেরিকায় আর্জেন্টিনার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল কলম্বিয়ার। এবার সে হারের ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিতে পারল তারা। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে প্রতিশোধ নিলো কলম্বিয়া। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে জয় পেয়েছে কলম্বিয়া। প্রথমে ইয়ের্সন মসকেরা কলম্বিয়াকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে সমতা ফেরান নিকোলাস গনসালেস। পেনাল্টি থেকে স্বাগতিকদের জয়সূচক গোলটি করেন হামেস রদ্রিগেস। কলম্বিয়ার বিপক্ষে ৫২ শতাংশ সময় পজেশন ধরে রেখে গোলের জন্য ১৩টি শট নিয়ে মাত্র একটি লক্ষ্যে রাখতে পারে আর্জেন্টিনা। বিপরীতে, স্বাগতিকদের ৯ শটের ৫টি লক্ষ্যে ছিল।

০৮:৩৩ এএম, ১১ সেপ্টেম্বর ২০২৪ বুধবার

আ.লীগকে ক্ষমতাচ্যুত করার নেপথ্যে যুক্তরাষ্ট্র: শেখ হাসিনা

আ.লীগকে ক্ষমতাচ্যুত করার নেপথ্যে যুক্তরাষ্ট্র: শেখ হাসিনা

আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে। এসব কথা বলেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে সেন্টমার্টিন দ্বীপ তুলে না দেয়ায় আমাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। রোববার (১১ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। নিজের ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে পৌঁছে দেয়া একটি বার্তায় শেখ হাসিনা বলেছেন, আমি পদত্যাগ করেছি, যাতে আমার দেশে লাশের মিছিল দেখতে না হয়। শিক্ষার্থীদের লাশের উপর দিয়ে তারা ক্ষমতায় আসতে চেয়েছিল, কিন্তু আমি তা হতে দেইনি। তার আগেই প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছি।

০২:২৫ পিএম, ১১ আগস্ট ২০২৪ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement