সাবিলা নূর। ফাইল ছবি
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। গত বছর থেকে তিনি বড়পর্দায় নিয়মিত কাজ করছেন। শাকিব খানের বিপরীতে ‘তাণ্ডব’ সিনেমায় সহশিল্পী হিসেবে তার অভিষেক ঘটে। এরপরই তিনি নির্মাতাদের নজরে পড়েন এ অভিনেত্রী।
এর মধ্যে তিনি যুক্ত হয়েছেন নতুন সিনেমায়। ‘কানাভুলা প্যারাডক্স’ সিনেমার গল্প ভালো লাগায় কাজটিতে যুক্ত হয়েছেন সাবিলা নূর।
আবার এর মধ্য দিয়ে অভিনেতা শরীফুল রাজের সঙ্গে পর্দা শেয়ার করবেন এ অভিনেত্রী। এর আগে তারা ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় একসঙ্গে জুটি হয়ে কাজ করেছিলেন। এবার নতুন সিনেমার প্রস্তুতি নিয়েও ব্যস্ত সময় পার করছেন এ অভিনেত্রী।
দীর্ঘদিন ধরেই সাবিলা নূরের বিবাহবিচ্ছেদের গুঞ্জন সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ছড়িয়েছে। এবার জানা গেল নতুন করে প্রেমে পড়ার খবর।
গত কয়েক মাস ধরে তার ব্যক্তিগত জীবন ঘিরে নানা জল্পনা-কল্পনা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। কখনো বিচ্ছেদের খবর, আবার কখনো নতুন সম্পর্কের খবর— সবকিছুতেই নীরব ছিলেন এ অভিনেত্রী।
আরও পড়ুন <<>> বলিউড অভিনেতা মুকেশ ঋষি ঢাকায়
অবশেষে সে নীরবতা ভেঙে সব জল্পনার অবসান ঘটিয়ে নতুন সম্পর্কের কথা জানালেন সাবিলা নূর। তবে এবারের প্রেমের গল্পে কোনো মানুষের উপস্থিতি নেই; আছে অন্যরকম এক ভালো লাগার অধ্যায় বলে জানিয়েছেন এ অভিনেত্রী।
সম্প্রতি একটি অনুষ্ঠানে ব্যক্তিগত প্রসঙ্গের মুখোমুখি হলেও বিচ্ছেদ নিয়ে কোনো প্রশ্নের উত্তর দেননি সাবিলা নূর। এমনকি নতুন সম্পর্ক ঘিরে কথা বললেও ভিন্নভাবে সে প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে সাবিলা নূর বলেন, নতুন সম্পর্ক বা নতুন ভালোবাসার যে খবর আসছে, সেটির আজকেই সিক্রেট বের হয়ে গেল । আমার নতুন সম্পর্কটা লিলির সঙ্গে। আমার এ ভালোবাসার লিলি যেন সবসময় আমার সঙ্গে থাকে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































