ছবি: আপন দেশ
ঢাকায় পৌঁছেছেন বলিউড অভিনেতা মুকেশ ঋষি। ঈদের সিনেমা ‘নসীব’-এ তিনি অভিনয় করবেন। ‘প্রিয়তমা’ খ্যাত প্রযোজক আরশাদ আদনানের গল্প ভাবনা ও প্রযোজনায় নির্মিতব্য ‘নসীব’ সিনেমায় খলচরিত্রে দেখা যাবে তাকে।
বুধবার (১৮ নভেম্বর) বলিউডের জনপ্রিয় এ খল অভিনেতা ঢাকায় পৌঁছেছেন।
এমডি ইকবাল পরিচালিত এই সিনেমাটি আগামী ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্য নিয়ে নির্মিত হচ্ছে। নির্মাতা সূত্রে জানা গেছে, চলতি মাসেই উত্তরবঙ্গের বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিংয়ে অংশ নেবেন এই ভারতীয় অভিনেতা।
আরও পড়ুন <<>> গাজী মাজহারুল আনোয়ার স্মৃতি পুরস্কার দেবে সিজেএফবি
নব্বইয়ের দশক থেকে শক্তিশালী শারীরিক গঠন ও গম্ভীর কণ্ঠস্বরের কারণে ভারতীয় চলচ্চিত্রে বিশেষ পরিচিতি পান মুকেশ ঋষি। হিন্দি সিনেমার পাশাপাশি তিনি তেলেগু, তামিল, কন্নড়, মালায়ালাম ও পাঞ্জাবি ভাষার অসংখ্য চলচ্চিত্রে দাপটের সঙ্গে অভিনয় করেছেন।
তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে অমিতাভ বচ্চনের সঙ্গে ‘সূর্যবংশম’ ও ‘লাল বাদশাহ’, সালমান খানের সঙ্গে ‘জুড়ওয়া’ ও ‘বন্ধন’। এছাড়া আমির খানের ‘সারফারোশ’ সিনেমায় ইন্সপেক্টর সেলিম এবং ‘গুন্ডা’ সিনেমায় বুল্লা চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































