Apan Desh | আপন দেশ

প্রথমবার ধারাবাহিকে কোয়েল মল্লিক

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১২:৫০, ১৯ নভেম্বর ২০২৬

প্রথমবার ধারাবাহিকে কোয়েল মল্লিক

ছবি : সংগৃহীত

‘টলিউড-কুইন’ বলে পরিচিত পাওয়া অভিনেত্রী কোয়েল মল্লিকের বহুমাত্রিক ক্যারিয়ারে এবার প্রথমবারের মতো কোনো কল্পকাহিনিনির্ভর ধারাবাহিকে অভিনয় করছেন নব্বইয়ের দশকের স্মৃতিমাখা গল্পই তাকে নতুন এ অভিজ্ঞতার দিকে টেনেছে। 

সনি আটের ধারাবাহিক ‘ডিয়ার ৯০’জ’-এ অভিনয়ের কারণ, চরিত্র ও ভবিষ্যৎ কাজ নিয়ে কথা বলেছেন কোয়েল। 

ভারতীয় সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে কোয়েল জানান, টেলিভিশনে কাজের অভিজ্ঞতা তার আগে থেকেই রয়েছে। তবে এবারই প্রথম কোনো কল্পকাহিনিনির্ভর অনুষ্ঠানে যুক্ত হয়েছেন। সুরিন্দর ফিল্মস প্রযোজিত ‘ডিয়ার ৯০’জ’-এর গল্প তাকে বিশেষভাবে আকৃষ্ট করেছে। 

ধারাবাহিকটিতে এমন এক সময়ের কথা উঠে আসবে, যখন ইন্টারনেট ও স্মার্টফোনের উপস্থিতি ছিল না, মানুষের পারস্পরিক সম্পর্কেও ছিল অন্য রকম আন্তরিকতা। 

কোয়েলের কথায়, টেলিভিশনের প্রতি আমার প্রচণ্ড শ্রদ্ধা রয়েছে। অনেক বাড়িতেই সন্ধের সময়ে টিভি সিরিয়াল দেখার একটা অভ্যাস রয়েছে। দর্শকরা ধারাবাহিকের চরিত্রগুলোর সঙ্গে গভীর ভাবে জড়িয়ে পড়েন। টেলিভিশনের অভিনেতাদেরও তারা পরিবারের সদস্যের মতো আপন করে নেন।

ধারাবাহিকটিতে অপরাজিতা নামের একজন লেখিকার চরিত্রে দেখা যাবে কোয়েলকে। তার লেখা ‘ডিয়ার ৯০’জ’ বইটি বেস্টসেলার। গল্পের শুরুতে নিজের স্কুলে ফিরে অতীতের স্মৃতি ভাগ করে নিতে চান তিনি। সে সূত্র ধরেই দর্শক ফিরে যাবেন নব্বইয়ের দশকে। 

আরও পড়ুন <> অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আটক

চরিত্রটি নিয়ে কোয়েল বলেন, আমি অপরাজিতার চরিত্রে অভিনয় করছি। বর্তমানে সে একজন পরিচিত লেখিকা। তার লেখা ‘ডিয়ার ৯০’জ়’ বইটি বেস্টসেলার হয়েছে। 

গল্পের শুরুতেই সে সেই স্কুলে ফিরে যেতে চায়, যেখানে তার বইয়ের যাত্রা শুরু হয়েছিল। সেখানে গিয়ে সে নিজের জীবনের নানা ঘটনা ও স্মৃতি ভাগ করে নেয়। সে স্মৃতির হাত ধরেই দর্শক ফিরে যান অতীতের দিনগুলোতে। 

এ চরিত্রের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, অপরাজিতার ব্যক্তিগত স্মৃতির মধ্য দিয়েই উঠে আসে নব্বইয়ের দশকে বড় হয়ে ওঠার এক বৃহত্তর গল্প।’

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়