Apan Desh | আপন দেশ

গাজী মাজহারুল আনোয়ার স্মৃতি পুরস্কার দেবে সিজেএফবি

বিনোদন প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:২০, ১৭ নভেম্বর ২০২৬

আপডেট: ১৮:২৩, ১৭ নভেম্বর ২০২৬

গাজী মাজহারুল আনোয়ার স্মৃতি পুরস্কার দেবে সিজেএফবি

গাজী মাজহারুল আনোয়ার। ফাইল ছবি

আধুনিক বাংলা গানের ঐতিহাসিক রূপকার গাজী মাজহারুল আনোয়ার। তার নামে স্মৃতি পুরস্কার প্রবর্তন করল সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি)।

সংগঠনের ২৫তম আসরে এ পুরস্কার প্রদান করা হবে বলে জানিয়েছেন সিজেএফবি সভাপতি এনাম সরকার।

এনাম সরকার বলেন, গাজী মাজহারুল আনোয়ারের নামে এ সম্মাননা পুরস্কার প্রদান জাতীয় সাংস্কৃতিক কার্যক্রমের আওতায় পড়ে। আমরা এটি প্রবর্তনের মাধ্যমে একটি সাংস্কৃতিক দায়বদ্ধতা থেকে মুক্ত হতে পারব বলে মনে করি। ১৬ ডিসেম্বর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেয়া হবে।

আরও পড়ুন <<>> সুরের কিংবদন্তি রুনা লায়লা ৭৪তম জন্মদিন আজ

এ প্রসঙ্গে গাজী মাজহারুল আনোয়ারের একমাত্র কন্যা সংগীতশিল্পী দিঠি আনোয়ার বলেছেন, সিজেএফবির এ সিদ্ধান্ত অবশ্যই সম্মানজনক। এ সম্মাননা যিনি অর্জন করবেন তার জন্যও সম্মানের হবে বলে মনে করি। চলতি বছর একজন সেরা গীতিকার, পরবর্তী বছরগুলোতে সুরকার এবং চলচ্চিত্র অভিনয়শিল্পীদের এ পুরস্কারের জন্য মনোনীত করা হবে। কারণ বাংলাদেশের সংস্কৃতির ইতিহাসে গাজী মাজহারুল আনোয়ার শুধু গীতিকারই নন, একই সঙ্গে সুরকার, চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়