Apan Desh | আপন দেশ

দুই দেশের নাগরিকদের ফেরত দিল বিজিবি-বিএসএফ

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২:২৮, ২ মে ২০২৫

আপডেট: ২২:২৯, ২ মে ২০২৫

দুই দেশের নাগরিকদের ফেরত দিল বিজিবি-বিএসএফ

দিনাজপুর বিরল সীমান্ত এলাকা থেকে ধরে নিয়ে যাওয়া দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর বিনিময়ে ভারতীয় দুই নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (০২ মে) রাত ৮টার পর বিজিবি-বিএসএফ’র কমান্ডার পর্যায়ের বৈঠকে এ হস্তান্তর প্রক্রিয়া অনুষ্ঠিত হয়।

হস্তান্তরের পর বাংলাদেশি দুজনকে বিজিবি ক্যাম্পে নিয়ে আসা হয়। তারা হলেন- ওই এলাকার ইসরাইল ইসলামের ছেলে এনামুল ইসলাম  ও এনামুল ইসলামের ছেলে মাসুদ রানা।

আরওপড়ুন<<>>দুই বাংলাদেশীকে ধরার প্রতিবাদে ২ ভারতীয় আটক

এর আগে আজ বেলা সাড়ে ১১টার দিকে বিরল সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে যায় বিএসএফ। এ সময় তাৎক্ষণিক দুই ভারতীয়কে আটক করে গ্রামবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, বিরলের ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তে ধান মাড়াইয়ের কাজ করছিলেন মাসুদ ও এনামুল নামের দুই কৃষক। বেলা সাড়ে ১১টার দিকে বিএসএফের সদস্যরা তাদেরকে ধরে নিয়ে যায়। এ ঘটনার পর দুই ভারতীয় নাগরিককে বাংলাদেশ সীমানার ভেতর থেকে আটক করে গ্রামবাসী। পরে বিজিবি সদস্যরা সেখানে গেলে তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

এলাকাবাসী জানান, বাংলাদেশের সেচ যন্ত্রে পানি পান করতে আসলে ভারতীয় কৃষক থিলিপ সরেন ও অবিনাশ টুডু নামের ২ জনকে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষার্থীসহ ৪ জন নিহত বন্যাদুর্গত ৩ উপজেলায় যাবেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকারের কোনো নির্দেশনা আসেনি: ইসি পরীক্ষা নয়, ফলাফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তি ৫ আগস্ট ঘিরে আ.লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুরের পদত্যাগ গাজীপুরে ভূমি অফিসের সব কর্মকর্তাকে বরখাস্ত আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান দেশটা সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী ঈশ্বরদীতে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১ খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫ বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
Footer Advertisement