Apan Desh | আপন দেশ

বিজিবি

বিজিবি-বিএসএসফ উত্তপ্ত বাক্যবিনিময়

বিজিবি-বিএসএসফ উত্তপ্ত বাক্যবিনিময়

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তে ভারত থেকে এক বৃদ্ধকে জোরপূর্বক বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। এ ঘটনাকে করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ সময় উত্তপ্ত বাক্যবিনিময় হয়। একপর্যায়ে বিএসএফের এক সদস্য গুলি করার কথা বললে তীব্র প্রতিবাদ জানিয়ে বিজিবির সদস্যরা পাল্টা প্রতিক্রিয়ায় বলেছেন, ‌‘আপনারা গুলি করলে কি আমরা বসে থাকবো? আমাদের কি গুলি নাই? আমরা কি চুড়ি পরে বসে থাকব?’ বুধবার (১০ জুন) সকাল ৬টার দিকে উপজেলার রামরামপুর সীমান্ত দিয়ে এক বৃদ্ধকে জোরপূর্বক পুশইনের চেষ্টা চালালে শূন্যরেখায় ভারতের নন্দীরচর বিএসএফ ক্যাম্পের সদস্যদের সঙ্গে এমন বাক্যবিনিময় হয় বিজিবির।

০৬:৩৬ পিএম, ১০ জুন ২০২৬ বুধবার

কুড়িগ্রামে বিএসএফের পুশইন চেষ্টা, সীমান্তে উত্তেজনা

কুড়িগ্রামে বিএসএফের পুশইন চেষ্টা, সীমান্তে উত্তেজনা

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে মাঝরাতে বাংলাদেশের অভ্যন্তরে পুশইনের চেষ্টা চালায় ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ)। তবে এলাকাবাসী ও বিজিবির তৎপরতায় বিএসএফের চেষ্টা সফল হয়নি। রোববার (০৭ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের বাগবান্ধা সীমান্তের ১০৬৯ নম্বর মেইন পিলারের ৮ নম্বর সাব-পিলারের কাছে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় এলাকাবাসী সীমান্তে শক্ত অবস্থানে থাকায় বিএসএফ ব্যর্থ হয়। যাদুরচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

০৩:৩১ পিএম, ৮ জুন ২০২৬ সোমবার

পুশইন ঠেকাতে এবার আনসার-ভিডিপি মোতায়েন

পুশইন ঠেকাতে এবার আনসার-ভিডিপি মোতায়েন

সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে এবং সীমান্ত নিরাপত্তা জোরদার করতে এবার মোতায়েন করা হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) সদস্যদের। তারা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে যৌথভাবে কাজ করছেন। শুক্রবার (০৫ জুন) থেকে জেলার স্পর্শকাতর সীমান্ত এলাকাগুলোতে অস্থায়ী ভিত্তিতে আনসার-ভিডিপি সদস্যদের মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে শনিবার (০৬ জুন) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান জানান, সীমান্তের ভৌগোলিক অবস্থান ও চোরাপথগুলো সম্পর্কে স্থানীয়দের ধারণা সবচেয়ে বেশি থাকে। এ কৌশলকে কাজে লাগিয়ে রাজশাহী রেঞ্জ আনসার-ভিডিপির পরিচালকের নির্দেশনায় এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা কমান্ড্যান্টের তত্ত্বাবধানে বিশেষ টিম গঠন করা হয়েছে।

০৮:৪৮ পিএম, ৬ জুন ২০২৬ শনিবার

সীমান্তে বেড়া নির্মাণে আবারও বিএসএফকে বাধা দিলো বিজিবি

সীমান্তে বেড়া নির্মাণে আবারও বিএসএফকে বাধা দিলো বিজিবি

ভারত-বাংলাদেশ সীমান্তে উত্তেজনা যেন থামছেই না। বিশেষ করে পশ্চিমবঙ্গের নির্বাচনের পর থেকে এ উত্তেজনা নতুন রূপ নিয়েছে। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পুর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তে আবারও আন্তর্জাতিক আইন লংঘন করে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে স্থানীয়দের খবরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেয় বিজিবি। কয়েকদিন ধরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া বিওপির আওতাধীন পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তের ২৮১ নম্বর পিলারের ৪৭ ও ৪৮ সাব পিলারের কাছে শূন্য রেখার কাছেই কাঁটাতারের বেড়া দেয়ার কাজ শুরু করে বিএসএফ সদস্যরা।

০৬:৫৪ পিএম, ৩ জুন ২০২৬ বুধবার

উচ্চপর্যায়ের বৈঠকে বসছে বিজিবি-বিএসএফ

উচ্চপর্যায়ের বৈঠকে বসছে বিজিবি-বিএসএফ

আগামী সপ্তাহে উচ্চপর্যায়ের বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।  আগামী ০৮ জুন থেকে ১১ জুন পর্যন্ত ৩ দিনের এ বৈঠক ভারতের রাজধানী নয়াদিল্লিতে হবে। বিএসএফের কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই জানিয়েছে, অনুষ্ঠিতব্য বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মুহম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং বিএসএফের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন বিএসএফের মহাপরিচালক প্রবীন কুমার।

০৪:২৮ পিএম, ১ জুন ২০২৬ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement