কফিন বন্দি নিথর দেহে স্বদেশে ফিরলেন আজিজুর
জীবিকার তাগিদে বা কোনো অজানা কারণে ঘর ছেড়েছিলেন আজিজুর রহমান। স্বজনদের আশা ছিল, হয়তো একদিন অভিমান ভাঙবে বা আইনি জটিলতা কাটিয়ে তিনি আবারও চিরচেনা আঙিনায় হাসিমুখে ফিরে আসবেন। কিন্তু প্রায় ১১ মাসের প্রতীক্ষার পর ফিরে এলেন এক বিষাদময় স্তব্ধতায়—জীবন্ত মানুষ হিসেবে নয়, একটি কাঠের কফিনে বন্দি হয়ে। শুক্রবার (০৩ এপ্রিল) দুপুরে পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট দিয়ে আজিজুরের মরদেহ বাংলাদেশে প্রবেশ করে। সে সময় সীমান্তে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে বাতাস।
০৮:০৭ পিএম, ৩ এপ্রিল ২০২৬ শুক্রবার