নববর্ষ উদ্যাপনে বাড়িতে মেলার আয়োজন করেছেন জয়া
পহেলা বৈশাখ উপলক্ষ্যে নিজ বাড়িতে জমকালো আয়োজন করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা সন ১৪৩৩-এর প্রথম দিন। বাঙালির বিশেষ এ দিন উদ্যাপনে রঙিন কাগজ, ঘুড়ি আর নানা বাঙালি সংস্কৃতির উপাদান দিয়ে জয়া তার বাড়ি নতুন রূপে সাজিয়েছেন। অতিথিদের জন্য বাঙালি সংস্কৃতির খাবার হিসেবে রয়েছে মুড়ি, মুড়কি, মোয়া, বাতাসা, গজাসহ রকমারি ফল। সঙ্গে পান্তা, ইলিশ, ভর্তা— আরও কত কী! নববর্ষ উদ্যাপনে বাড়িতেই ছোট পরিসরে মেলার আয়োজন করেছেন জয়া। বাড়ির আঙিনায় রয়েছে টিয়াপাখির ভবিষ্যদ্বাণী আর ফুচকা বিক্রেতার লোভনীয় খাবার।
০৫:০২ পিএম, ১৪ এপ্রিল ২০২৬ মঙ্গলবার