Apan Desh | আপন দেশ

আমি কবিতার মেয়ে ববিতা: জয়া আহসান

বিনোদন প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৩৮, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

আমি কবিতার মেয়ে ববিতা: জয়া আহসান

ছবি: সংগৃহীত

দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক অর্জন করেছেন কিংবদন্তি অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা। এ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) নিজের শৈশবস্মৃতিমাখা এক আবেগঘন পোস্টে জয়া আহসান লেখেন, ছোটবেলায় তিনি মায়ের ঢলঢলে হাইহিল পরে ঘুরে বেড়াতেন এবং কেউ নাম জিজ্ঞেস করলে বলতেন—‘আমি কবিতার মেয়ে ববিতা!’ তখন ‘কবিতা’ শব্দটিও ঠিকভাবে উচ্চারণ করতে পারতেন না।

ববিতার অভিনয়গুণের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে জয়া বলেন, ববিতা বাংলাদেশের অভিনয়শিল্পের একটি ‘পাওয়ার হাউস’। তার অভিনয় থেকেই নতুন প্রজন্ম শিখেছে কীভাবে অভিনয় শিল্পে রূপ নেয় এবং একজন শিল্পী কীভাবে ব্যক্তিত্ব ও সৌন্দর্য বহন করেন। অনেক দুর্বল গল্পের সিনেমাও কেবল তার অভিনয়গুণে স্মরণীয় হয়ে আছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ঢাকাই চলচ্চিত্রের পরিচ্ছন্ন ধারার বিকাশে ববিতার অবদান অসামান্য এবং বিশ্বসিনেমার পরিমণ্ডলেও তিনি নিজস্ব শক্তিতে দর্শকের নজর কাড়তে সক্ষম হয়েছেন। অভিনন্দন জানিয়ে জয়া বলেন, একুশে পদক প্রাপ্তিতে পুরো দেশ গর্বিত। তবে মানুষের ভালোবাসাই বরাবর ববিতার সবচেয়ে বড় স্বীকৃতি।

আরও পড়ুন <<>> আলভীর স্ত্রীর আত্মহত্যার নেপথ্যে কী?

জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে একুশে পদক প্রদান করা হয়েছে। অভিনয়শিল্পে বিশেষ অবদানের জন্য শিল্পকলা বিভাগে এ সম্মাননা পেয়েছেন ববিতা।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তার হাতে একুশে পদক–২০২৬ তুলে দেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়