Apan Desh | আপন দেশ

বাগানের মূলা তুলে আনন্দ ভাগ করলেন জয়া আহসান

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২১:৫১, ২২ ফেব্রুয়ারি ২০২৬

বাগানের মূলা তুলে আনন্দ ভাগ করলেন জয়া আহসান

ছবি: সংগৃহীত

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনয়ের ব্যস্ততার মাঝেও প্রকৃতির কাছাকাছি থাকতে ভালোবাসেন। ব্যক্তিগত জীবন আড়ালে রাখলেও তার প্রকৃতিপ্রেম ভক্তদের অজানা নয়।

অভিনয়ের বাইরে অবসর সময়ের বড় একটি অংশ তিনি কাটান নিজের মতো করে। বিশেষ করে পোষ্য প্রাণী ও বাড়ির বাগান নিয়েই ব্যস্ত থাকতে দেখা যায় তাকে।

সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে নিজের বাগানচর্চার একটি মুহূর্ত তুলে ধরেছেন জয়া। সেখানে বাড়ির বাগান থেকে মূলা তুলতে দেখা যায় অভিনেত্রীকে। এর আগেও মৌসুমি ফল ও সবজি চাষের নানা অভিজ্ঞতা তিনি ভক্তদের সঙ্গে ভাগ করেছেন।

আরও পড়ুন <<>> কিংবদন্তি শিল্পী উইলি কোলন আর নেই

ভিডিওর ক্যাপশনে জয়া লেখেন, যখন তুমি আলতো করে মাটি থেকে মূলা টেনে বের করো, আর হঠাৎ করেই সেই উজ্জ্বল সাদা বা লাল মূলাটি বেরিয়ে আসে, কী যে এক শান্তির অনুভূতি বলে বোঝানো কঠিন। ছোট ছোট জিনিসে এই বড় আনন্দ, বিশেষ করে যখন এটি তোমার নিজের বাগানের ফসল।

কলকাতায় নিয়মিত যাতায়াত থাকলেও সময়ের বড় অংশ দেশে কাটান এ অভিনেত্রী। জন্মস্থানে অবস্থান করলে প্রায়ই তাকে নো-মেকআপ লুকে প্রকৃতির মাঝে সময় কাটাতে দেখা যায়। কখনও পোষ্যদের সঙ্গে বাগানে হাঁটাহাঁটি করেন, আবার কখনও নিজের বাগান থেকেই সবজি সংগ্রহ করেন।

প্রকৃতির সঙ্গে এমন সহজ জীবনযাপনই যেন জয়া আহসানের ব্যক্তিগত আনন্দের অন্যতম উৎস হয়ে উঠেছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়