Apan Desh | আপন দেশ

এপস্টেইন ফাইল নিয়ে যা বললেন জয়া আহসান

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৫৩, ৪ ফেব্রুয়ারি ২০২৬

এপস্টেইন ফাইল নিয়ে যা বললেন জয়া আহসান

জেফরি এপস্টেইনের নথি প্রকাশের পর বিষয়টি বিশ্বজুড়ে আলোচনায় এসেছে। শিশু পাচার ও যৌন শোষণসংক্রান্ত এসব নথির একটি ভিডিও সাক্ষাৎকার ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এ প্রসঙ্গে নিজের অবস্থান তুলে ধরেছেন অভিনেত্রী জয়া আহসান।

এক সাক্ষাৎকারে জয়া আহসান বলেন, শিশুদের ঘিরে যে কোনো কাজের ক্ষেত্রে দায়িত্ব অনেক বেড়ে যায়। সংবেদনশীল বিষয় নিয়ে কাজ করতে হলে বাড়তি সতর্কতা জরুরি।

অভিনয় নিয়ে নিজের মানসিক অবস্থার কথাও তুলে ধরেন এ অভিনেত্রী। তিনি বলেন, নিখুঁত অভিনয়ের প্রতি তার এক ধরনের প্রবল তাগিদ কাজ করে। এতে মাঝেমধ্যে তিনি মানসিক চাপে পড়েন। নিজের সঙ্গে লড়াই করতে হয় বলেও জানান তিনি।

নতুন ছবিতে তিনি এমন এক চরিত্রে অভিনয় করেছেন, যে শৈশবে যৌন শোষণের শিকার ছিল। চরিত্রটি ফুটিয়ে তুলতে গিয়ে পিডোফিলিয়া নিয়ে বিস্তর পড়াশোনা করতে হয়েছে বলে জানান জয়া।

তিনি বলেন, শিশুদের প্রতি যৌন আকর্ষণ একটি গুরুতর মানসিক ব্যাধি। বিষয়টি কোনোভাবেই স্বাভাবিক নয়। বাংলা সিনেমায় এ ধরনের সংবেদনশীল বিষয় নিয়ে কাজ খুব কম হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন <<>> যে কারণে নিষিদ্ধ হতে পারে ‘ও রোমিও’

এপস্টেইন ফাইল প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে জয়া আহসান বলেন, সাধারণ মানুষের মনে শিশুদের দেখলে মায়া ও স্নেহ জন্মায়। কিন্তু কিছু মানুষের ক্ষেত্রে বিকৃত যৌন আকাঙ্ক্ষা তৈরি হয়। এটিকে তিনি অসুস্থ মানসিকতার প্রকাশ হিসেবে উল্লেখ করেন।

ব্যক্তিগত জীবনে সন্তান দত্তক নেয়ার প্রসঙ্গেও কথা বলেন জয়া। তিনি বলেন, সন্তান নিতে হলে জন্ম দেয়াই একমাত্র পথ নয়। তবে শিশুকে বড় করতে হলে আগে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি।

উল্লেখ্য, আগামী ৬ ফেব্রুয়ারি থ্রিলার ঘরানার জয়া আহসান অভিনীত সিনেমা ‘ওসিডি’ মুক্তি পাচ্ছে। সিনেমাটির ট্রেলার সোমবার (২৬ জানুয়ারি) প্রকাশ হয়েছে। এতে অভিনেত্রীকে এক ভিন্নধর্মী ও ভয়ংকর চরিত্রে দেখা যাবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু